Nadia Cow smuggling: এত-এত গরু! ভ্যান আটকাতে তাজ্জব পুলিশ

Cow smuggling: শনিবার এই গরুগুলিকে নিয়ে তেহট্ট এলাকার উপর দিয়ে মুর্শিদাবাদ এর পাটকা বাড়ি গরুর হাটের দিকে নিয়ে যাওয়া ছিল ধৃতরা। পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং তেহট্ট থানার তিনটি জায়গা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে ১৫ টি গরু উদ্ধার করে।

Nadia Cow smuggling: এত-এত গরু! ভ্যান আটকাতে তাজ্জব পুলিশ
নদিয়ায় গরুপাচার রুখল পুলিশImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 24, 2026 | 5:57 PM

নদিয়া: পুজো শেষ হয়েছে কী হয়নি, তার মধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বড় ঘটনা। সেখানে চেষ্টা চালানো হচ্ছিল গরুপাচার (Cow smuggling)। একেবারে পুলিশের হাতে আটক তিনটি যন্ত্র চালিত মোটর ভ্যান। সেইখান থেকেই উদ্ধার ১৫ টি গরু সহ ৩ টি ভ্যান। সেই সঙ্গে ৬ ব্যক্তিকে গ্রেফতার করে তেহট্ট থানার পুলিশ।

শনিবার এই গরুগুলিকে নিয়ে তেহট্ট এলাকার উপর দিয়ে মুর্শিদাবাদ এর পাটকা বাড়ি গরুর হাটের দিকে নিয়ে যাওয়া ছিল ধৃতরা। পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং তেহট্ট থানার তিনটি জায়গা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে ১৫ টি গরু উদ্ধার করে। একই সঙ্গে তিনটি ইঞ্জিন চালিত গাড়ি উদ্ধার করে। সেই সঙ্গে ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ধৃতদের কাছে এই গরু নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজপত্র ছিল না। সেই কারণেই অভিযুক্তদের গ্রেফতার করেছে তেহট্ট থানার পুলিশ।

আজ তাদেরকে আদালতে পাঠায় তেহট্ট থানার পুলিশ। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে যে এই গরু কোথা থেকে আসলো এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং এর পেছনে আরও কারা জড়িত আছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us