CAA-Matua: ‘ভবিষ্যতে বিপদ এড়াতে আবেদন করুন’, মতুয়াদের বার্তা মন্ত্রীর

মতুয়া সম্প্রদায়ের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার উপরেও জোর দেন অশোক কীর্তনিয়া। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তাঁর উদ্যোগে নাজিরপুরে চালু হওয়া বিনামূল্যের কোচিং শিবিরের কথা উল্লেখ করেন তিনি। ওই শিবিরের আধুনিকীকরণের লক্ষ্যে একটি ডিজিটাল বোর্ড দেওয়ার ঘোষণাও করেন মন্ত্রী।

CAA-Matua: ভবিষ্যতে বিপদ এড়াতে আবেদন করুন, মতুয়াদের বার্তা মন্ত্রীর
মন্ত্রী অশোক কীর্তনিয়াImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 12, 2026 | 8:44 PM

তেহট্ট: মতুয়াদের নাগরিকত্বের আবেদন করার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। ভবিষ্যতে বিপদ এড়াতে আবেদন করতে হবে বলে তেহট্টে পুজো উদ্বোধনের অনুষ্ঠানে নাগরিকত্ব নিয়ে এমনই বার্তা দিলেন খাদ্যমন্ত্রী। শিক্ষার অধিকারেও জোর দেওয়ার কথা বলেছেন তিনি।

বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার পর নাগরিকত্ব নিয়ে সংশয়ে থাকা মতুয়া সম্প্রদায়ের মানুষদের সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন জানানোর বার্তা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তাঁর বক্তব্য, ভবিষ্যতে কোনও জটিলতা এড়াতে ১৯৫২ সালের পর ভারতে আসা মতুয়া পরিবারগুলির নাগরিকত্বের জন্য আবেদন করা উচিত।

সোমবার তেহট্ট বিধানসভার হরিপুরের হরিগুরু গোপালচাঁদ আশ্রমের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এই বার্তা দেন তিনি। মন্ত্রী বলেন, “বিজেপি সরকার ক্ষমতায় থাকলে মতুয়া সম্প্রদায়ের মানুষকে সমস্যায় পড়তে হবে না। তবে ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে তাঁদের বিভিন্ন জটিলতার মুখে পড়তে হতে পারে।” ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

মতুয়া সম্প্রদায়ের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার উপরেও জোর দেন অশোক কীর্তনিয়া। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তাঁর উদ্যোগে নাজিরপুরে চালু হওয়া বিনামূল্যের কোচিং শিবিরের কথা উল্লেখ করেন তিনি। ওই শিবিরের আধুনিকীকরণের লক্ষ্যে একটি ডিজিটাল বোর্ড দেওয়ার ঘোষণাও করেন মন্ত্রী।

Loading...
Unable to load recommendations.
Follow Us