Mohua Moitra: আমার কাজ আমি করব, কোন বাঁদর-কুলাঙ্গার কী করছে দেখার দরকার নেই: মহুয়া

Nadia: মহুয়া বলেন, "আমার কাজ আমি করব। কে কী করছে, মানুষ দেখছে। আমাকে ডিম ছোড়া হচ্ছে, অথচ পুলিশ আমাকেই গাড়িতে তুলছে, বিজেপিকে করছে না।" তিনি বলেন, "পুলিশের মদতেই সব হচ্ছে। আইসি দাঁড়িয়ে আছে। তিনি আমায় গাড়িতে তুলে দিচ্ছেন অথচ বিজেপিকে হঠাচ্ছে না।

Mohua Moitra: আমার কাজ আমি করব, কোন বাঁদর-কুলাঙ্গার কী করছে দেখার দরকার নেই: মহুয়া
মহুয়া মৈত্রImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 22, 2026 | 5:44 PM

নদিয়া: যখনই নিজের সংসদীয় কেন্দ্রে পা দিচ্ছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, তখনই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে। কখনও আবার তাঁকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম। এই নিয়েই আজ ফের মুখ খুললেন সাংসদ মহুয়া মৈত্র।

নদিয়ায় কর্মসূচিতে যাওয়ার পথে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। অথচ পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাঁকেই গাড়িতে তুলে দেয়। মহুয়া জানান, “আমার কাজ আমি করব। কে কী করছে, মানুষ দেখছে। আমাকে ডিম ছোড়া হচ্ছে, অথচ পুলিশ আমাকেই গাড়িতে তুলছে, বিজেপিকে করছে না।” তিনি বলেন, “পুলিশের মদতেই সব হচ্ছে। আইসি দাঁড়িয়ে আছে। তিনি আমায় গাড়িতে তুলে দিচ্ছেন অথচ বিজেপিকে হঠাচ্ছে না। আমি তো চাই। লোকে দেখুক। যত করবে তত ভাল। দরকারে কোর্টে যাব। আমি আমার কাজ করব। কোন বাঁদর কোন কুলাঙ্গার কী করছে আমার দেখার দরকার নেই।”

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মহুয়া আরও জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। এরপরই নদিয়ায় নিজের দলের কর্মসূচির কাজে বের হন তিনি।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us