Nadia: এক ঘরে গাদাগাদি করে থাকা, একবেলা খাওয়া, সৌদি থেকেই ভিডিয়োয় সব বললেন রিপনরা

Saudi Arabia Labour: শুধু রিপন সরকারই নন, সৌদি আরবে নদিয়ার প্রায় ৬০ জন পরিযায়ী শ্রমিক একইভাবে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

Nadia: এক ঘরে গাদাগাদি করে থাকা, একবেলা খাওয়া, সৌদি থেকেই ভিডিয়োয় সব বললেন রিপনরা
সৌদিতে আটকে শ্রমিকরা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 05, 2026 | 1:29 PM

নদিয়া: ভিসা শেষ। ঘরে তথা দেশে ফিরতে পারছেন না। দিনের পর দিন সৌদি আরবে (Saudi Arabia) বসে রয়েছেন তাঁরা। সেখান থেকে ফোনে কথা বলছেন, ভিডিয়ো বার্তাও দিচ্ছেন। আর সেই ভিডিয়ো দেখে দুশ্চিন্তা বাড়ছে পরিবারের। মায়ের চোখে জল। প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছে পরিবার।

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৌদি আরবে আটকে পড়েছেন নদিয়ার তিন যুবক। তাঁরা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কাদিপুরের বাসিন্দা। ভিডিয়োয় যোগাযোগ করা হলে ওই শ্রমিকরা জানান, সংস্থার তরফে তাঁদের এক বেলা খেতে দেওয়া হচ্ছে। কোনও বেতন দেওয়া হয়নি।

৩০ বছরের যুবক রিপন সরকার প্রায় দু’বছর আগে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের উদ্দেশে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর দেশে ফিরতে পারছেন না। পরিবারের দাবি, গত তিন মাস ধরে সৌদি আরবেই আটকে রয়েছেন রিপন। সেখানে কার্যত খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছে তাঁর। প্রচণ্ড গরমের মধ্যেই একটা ঘরে অনেকের সঙ্গে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাঁকে। দেশে ফিরতে না পারায় উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের।

শুধু রিপন সরকারই নন, সৌদি আরবে নদিয়ার প্রায় ৬০ জন পরিযায়ী শ্রমিক একইভাবে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। পরিবারের আবেদন, প্রশাসন ও সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিয়ে সৌদি আরবে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক। প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও আশ্বাস দেওয়া হয়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us