Nadia Kali Puja: কালীর নিরঞ্জনের সময় বড় ঘটনা ঘটল নদিয়ায়

Phulia: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়া বিন পাড়া থেকে কালীপ্রতিমা নিয়ে বয়রা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন পুজো উদ্যোক্তারা। সেই সময় জেনারেটরবাহী গাড়িতে বসেছিলেন এক যুবতী। আচমকা তাঁর চুল হঠাৎ জেনারেটরের যন্ত্রাংশে জড়িয়ে যায়।

Nadia Kali Puja: কালীর নিরঞ্জনের সময় বড় ঘটনা ঘটল নদিয়ায়
কালীপুজোImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 12, 2026 | 7:28 AM

নদিয়া: রবিবার হয়ে গিয়েছে কালীপুজো (Kali Puja 2026)। তবে, প্রতিমা নিরঞ্জনের পর্ব এখনও চলছে। আর বুধবারও হয়েছে নদিয়ার ফুলিয়ার একটি প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ঘটল বিপত্তি। জেনারেটরের সঙ্গে চুল জড়িয়ে গুরুতর আহত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার (Santipur police station)
অন্তর্গত ফুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন সার্ভিস রোডে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়া বিন পাড়া থেকে কালীপ্রতিমা নিয়ে বয়রা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন পুজো উদ্যোক্তারা। সেই সময় জেনারেটরবাহী গাড়িতে বসেছিলেন এক যুবতী। আচমকা তাঁর চুল হঠাৎ জেনারেটরের যন্ত্রাংশে জড়িয়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন বছর  পঁচিশের সোমা বিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে রানাঘাটে স্থানান্তরিত করা হয়।

বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ ফুলিয়া বিনপাড়া বারোয়ারি তাদের শ্যামা মায়ের প্রতিমা নিরঞ্জন করতে নিয়ে যাওয়া পথে এই দূর্ঘটনা। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “একটা মেয়ে জেনারেটরের পাশে বসেছিল চুল খোলা হয়। সেই সময় চুল আটকে যায়। ওই অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us