Ramkrishna Mission: ‘চাইব না আমার জন্য কাউকে শাস্তি পেতে হোক’, উত্তরীয় ধরে টান, গালিগালাজ, হেনস্থার পরও বললেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী

Nadia: মহারাজ অমরেশনন্দ বলেন, "আমি MLA সাহেবকে বলেছি। কারও বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাই না। আমরা সন্ন্যাসী মানুষ, আর নবদ্বীপ মহাপ্রভুর দেশ। সেই কারণে আমি চাইব না আমার জন্য কাউকে শাস্তি পেতে হোক। তবে ওদের সতর্ক করা হোক।"

Ramkrishna Mission: চাইব না আমার জন্য কাউকে শাস্তি পেতে হোক, উত্তরীয় ধরে টান, গালিগালাজ, হেনস্থার পরও বললেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী
সন্ন্যাসী হেনস্থাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 29, 2026 | 4:40 PM

নদিয়া: নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে সম্প্রতি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখানে এসে তিনি প্রণাম করেছিলেন রামকৃষ্ণ মিশনের প্রধান সেবাইত মহারাজকে। এবার সেই মহারাজই আক্রান্ত। শব্দ যন্ত্রণার প্রতিবাদ করতে গিয়ে কার্যত হেনস্তার স্বীকার হলেন তিনি। ডিজে-র উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় রামকৃষ্ণ মিশনের প্রধান সেবাইত মহারাজকে হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগ, ডিজে বাজানোর প্রতিবাদ করতেই মিশনের মহারাজের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকী তাঁর উত্তরীয় ধরে টানাটানি ও গালিগালাজ করারও অভিযোগ উঠেছে।

এই ঘটনায় জেলা পুলিশ সুপার থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই রাজেশ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় বলে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছে সংশ্লিষ্ট বারোয়ারি। রাস উৎসবের মতো ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠানে এমন ঘটনা কীভাবে ঘটল? সেই প্রশ্নই উঠেছে।

মহারাজ অমরেশনন্দ বলেন, “আমি MLA সাহেবকে বলেছি। কারও বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাই না। আমরা সন্ন্যাসী মানুষ, আর নবদ্বীপ মহাপ্রভুর দেশ। সেই কারণে আমি চাইব না আমার জন্য কাউকে শাস্তি পেতে হোক। তবে ওদের সতর্ক করা হোক।” অপরদিকে, অভিযোগকারী রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি সব্যসাচী মণ্ডল বলেন, “রামকৃষ্ণ মিশনে ওই সময় প্রার্থনা চলছিল। সেই সময় ওই বারোয়ারি কমিটির সদস্যরা গান বাজাচ্ছিল। এরপর মহারাজ অনুরোধ করেন যাতে বাজনা বন্ধ হয়। ওরা ওই সব শোনেনি। মহারাজের উত্তরীয় ধরে টান, অকথ্য ভাষায় গালিগালাজ।”

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us