Nadia News: মাটি খুঁড়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে ‘খুন’, ভয়ঙ্কর ঘটনা নদিয়ায়

Nadia Crime News: রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ঘটনার সময় তখন সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন। একটা ঘরে শুয়েছিলেন মিতালী। আর তার পাশের ঘরে ছেলে ও পুত্রবধূ ঘুমাচ্ছিলেন। অভিযোগ, গভীর রাতে আচমকা মায়ের ঘর থেকে আওয়াজ শুনতে পান ছেলে। সেইসময় ঘর থেকে বেরোতে গিয়ে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। বাইরে বেরোতে না পেরে চিৎকার শুরু করেন তিনি।

Nadia News: মাটি খুঁড়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুন, ভয়ঙ্কর ঘটনা নদিয়ায়
নদিয়ায় গৃহবধূ খুনের অভিযোগ Image Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 21, 2026 | 3:34 PM

নদিয়া: ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে থেঁতলে গৃহবধূকে খুনের অভিযোগ। মৃতের নাম মিতালি বিশ্বাস(৪০)। অভিযোগ, গভীর রাতে মাটি খুঁড়ে বাড়িতে ঢুকে নৃশংসভাবে খুন (Nadia Crime News) করেন অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া। তবে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নদিয়ার (Nadia News) ফুলিয়ার প্রফুল্লনগর-নবলা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। কী কারণে খুন, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছে?

রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ঘটনার সময় তখন সবাই ঘুমে আচ্ছন্ন ছিলেন। একটা ঘরে শুয়েছিলেন মিতালী। আর তার পাশের ঘরে ছেলে ও পুত্রবধূ ঘুমাচ্ছিলেন। অভিযোগ, গভীর রাতে আচমকা মায়ের ঘর থেকে আওয়াজ শুনতে পান ছেলে। সেইসময় ঘর থেকে বেরোতে গিয়ে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। বাইরে বেরোতে না পেরে চিৎকার শুরু করেন তিনি।

চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দরজার তালা খুলে মিতালির ঘরে ঢুকতেই দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। এরপর দ্রুত তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের কী অভিযোগ?

পরিবারের অভিযোগ, বাইরে থেকে মাটি খুঁড়ে ঘরে ঢুকেছিল দুষ্কৃতীরা। অভিযোগ, প্রথমেই ছেলের ঘরে বাইরে থেকে তালা দিয়ে দেয় ওই দুষ্কৃতীরা। এরপর মিতালির ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁকে মুখে ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তবে হামলার উদ্দেশ্য কী ছিল,কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us