Weather Latest Update: পুজোর আগে সুখবর দিল হাওয়া অফিস

তবে হাওয়া অফিসের সুখবর, আগামী ১৯ সেপ্টেম্বর নাগাদ পশ্চিম রাজস্থান থেকে বর্ষা-বিদায় নিতে পারে। মৌসুমি বায়ুর বিদায়-পর্ব শুরুর পূর্বাভাস মৌসম ভবনের।সাধারণত ১৭ সেপ্টেম্বর বর্ষা-বিদায় শুরু হয়। অবশ্য বাংলা থেকে বর্ষা যেতে এখনও ঢের দেরি। সাধারণত ১২ অক্টোবর নাগাদ বর্ষা-বিদায় হয় কলকাতায়।

Weather Latest Update: পুজোর আগে সুখবর দিল হাওয়া অফিস
আবহাওয়ার আপডেটImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 14, 2026 | 1:02 PM

কলকাতা: হাতে আর একমাস। তারপরই দুর্গাপুজো (Durga Puja 2026)। আর সেই পুজো উপলক্ষ্যে কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। কিন্তু মাঝে-মাঝে এমন বিরক্তিকর বৃষ্টিতে অসহ্য বাঙালি। নিম্নচাপের ঘনঘটনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। তবে এরই মধ্যে পুজোর আগে একটা ভাল খবর দিল আবহাওয়া অফিস। আপাতত এই সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরের মুক্তি নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরে সতর্কতা থাকছেই। সোমবার থেকে বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে। আগামী চারদিন ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বুধবার প্রবল বৃষ্টিতে ভাসতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। সেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে দুই-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে,ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও। তবে এখন আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

তবে হাওয়া অফিসের সুখবর, আগামী ১৯ সেপ্টেম্বর নাগাদ পশ্চিম রাজস্থান থেকে বর্ষা-বিদায় নিতে পারে। মৌসুমি বায়ুর বিদায়-পর্ব শুরুর পূর্বাভাস মৌসম ভবনের।সাধারণত ১৭ সেপ্টেম্বর বর্ষা-বিদায় শুরু হয়। অবশ্য বাংলা থেকে বর্ষা যেতে এখনও ঢের দেরি। সাধারণত ১২ অক্টোবর নাগাদ বর্ষা-বিদায় হয় কলকাতায়।

একটি নিম্নচাপ দক্ষিণ ছত্তীসগঢ়ে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সালমীর থেকে ওড়িশার গোপালপুরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের এলাকা পর্যন্ত বিস্তৃত। এর জেরেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।

Loading...
Unable to load recommendations.
Follow Us