
বসিরহাট: যত সময় যাচ্ছে, আরও নিঃসঙ্গ হচ্ছে মমতা তৃণমূল। বসিরহাট লোকসভায় একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল নিচ্ছে সুদীপ-কাকলিদর এনসিপিআই (NCPI)। বসিরহাট লোকসভা জুড়ে এনসিপিআই-তে যোগদানের হিড়িক, বসিরহাটের ৭টি বিধানসভা কেন্দ্রে বাড়বাড়ন্ত এনসিপিআইয়ের।
তৃণমূলে একের পর এক বড়সড় ভাঙন। তৃণমূল ছেড়ে এনসিপিআই (NCPI)-তে যোগ দিলেন বসিরহাট লোকসভার ১৩ টি গ্রাম পঞ্চায়েত এবং মিনাখা ও সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতি। এবার তৃণমূল পরিচালিত সন্দেশখালি ১নম্বর পঞ্চায়েত সমিতি মিনাখা পঞ্চায়েত সমিতি ও বসিরহাট লোকসভার ১৩ টি গ্রাম পঞ্চায়েত এনসিপিআই-র দখলে চলে গেল। যোগদানকারীদের দাবি, এলাকার উন্নয়নের স্বার্থে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উন্নয়নের স্বার্থে এই যোগদান।
অন্যদিকে, এই ঘটনায় বসিরহাট জেলা মমতা তৃণমূলের নেতা বলেন, “যারা যোগদান করছে তারা দুর্নীতিগ্রস্ত, বেইমান-গদ্দার। তাদের দুর্নীতির ঢাকার জন্য এনসিপিআই-তে যোগদান করছে। এতে মমতা তৃণমূলের কোনও ক্ষতি হবে না।”
এই যোগদান প্রসঙ্গে বিজেপির বসিরহাট জেলা কমিটির সদস্য সঞ্জয় মন্ডলের বক্তব্য, “এনসিপিআই-তে যোগদান করছে ভালো কথা। মমতা তৃণমূল মানুষের মন থেকে মুছে গিয়েছে। এদের নাম-নিশানা কিছুই নেই। মানুষ কোনওদিন আর তৃণমূলকে ফিরিয়ে আনবে না। বিজেপির সংগঠন অত্যন্ত মজবুত”।
এদিকে, বসিরহাট জেলা এনসিপিআই কো-অর্ডিনেটর হাজি মন্টুর দাবি, “বসিরহাট লোকসভার ১৩টি গ্রাম পঞ্চায়েত এবং দুটি পঞ্চায়েত সমিতি- সন্দেশখালি-১ ও মিনাখা দখল করা হয়েছে। সবাই যোগাযোগ রাখছে। তালিকা অনেক লম্বা। আরও অনেক পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত দখল করবে এনসিপিআই। ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য বসিরহাটের মানুষ এনসিপিআই-তে যোগ দিচ্ছে।”