AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: উত্তর প্রদেশে বিয়েবাড়িতে গিয়েছিলেন, কামারহাটির পরিবারের আর বাড়ি ফেরা হল না

Road Accident: জানা গিয়েছে, উত্তর প্রদেশে বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য গিয়েছিল আখতার আনসারির পরিবার। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য রেণুকূট স্টেশন আসছিলেন সবাই। চান্দৌলিতে তাঁদের বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি লরির।

Road Accident: উত্তর প্রদেশে বিয়েবাড়িতে গিয়েছিলেন, কামারহাটির পরিবারের আর বাড়ি ফেরা হল না
রবিবার মৃতদের শেষকৃত্য সম্পন্ন হয়
| Edited By: | Updated on: Mar 02, 2025 | 4:23 PM
Share

কামারহাটি: উত্তর প্রদেশে গিয়েছিলেন বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ হারালেন কামারহাটির একই পরিবারের ৩ জন। মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের এক বাসিন্দারও। ওই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ৬ জন। উত্তর প্রদেশের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, উত্তর প্রদেশে বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য গিয়েছিল আখতার আনসারির পরিবার। অনুষ্ঠান শেষে গত ২৭ ফেব্রুয়ারি বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য রেণুকূট স্টেশন আসছিলেন সবাই। চান্দৌলিতে তাঁদের বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি লরির। দুমড়ে মুচড়ে যায় বোলেরো গাড়িটি। দুর্ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন আখতার আনসারি (৫০), হাকিমুল নেশা (৩০) এবং বছর সাতেকের এক নাবালিকা। এই তিনজনের বাড়ি উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন তাঁরা, সেই পরিবারেরও একজনের মৃত্যু হয় দুর্ঘটনায়। সবাইকে স্টেশনে ছাড়তে আসছিলেন তিনি। মৃত ৩ জনের দেহ কামারহাটিতে আনা হয়েছে। রবিবার শেষকৃত্য সম্পন্ন হয় তাঁদের।

জানা গিয়েছে, গাড়িতে ১০ জন ছিলেন। ৬ জন গুরুতর চোট পান। উত্তর প্রদেশের এক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের বাংলায় আনার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

Follow Us