Student Exam: মায়ের সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল ছাত্রী, পরীক্ষার হলে ঢোকার আগে মাঝরাস্তায় যা ঘটল…, নিমেষে বদলে গেল সব

Student Exam: পরীক্ষা দেওয়ার পথে যে এমন ঘটনা ঘটবে, তা ভাবতেও পারেনি ওই পরীক্ষার্থী।

Student Exam: মায়ের সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল ছাত্রী, পরীক্ষার হলে ঢোকার আগে মাঝরাস্তায় যা ঘটল..., নিমেষে বদলে গেল সব
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 04, 2025 | 11:54 AM

শ্যামনগর: মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগেই। শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে, চলছে আইসিএসসি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষাও। মঙ্গলবার সকালে আইসিএসসি পরীক্ষা দিতেই বাড়ি থেকে বেরিয়েছিল এক ছাত্রী। মাঝপথে যে এমন ঘটনা ঘটবে, তা ভাবতেও পারেনি।

মায়ের সঙ্গে অটোতে চেপে পরীক্ষার হলের দিকে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরীক্ষার্থীর মায়ের। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম শিউলি সেনগুপ্ত। তাঁর মেয়েকে স্কুলে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে পরীক্ষার ঠিক আগে এমন আকস্মিক দুর্ঘটনায় সে শোকাহত। হাসপাতালে পৌঁছেছে তার পরিবার।

মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে ঘটনাটি ঘটে। যাত্রী বোঝাই অটো পাল্টি খেয়ে যায়। তাতেই মৃত্যু হয় পরীক্ষার্থীর মায়ের। আহত আরও দুই অভিভাবক। গ্রেফতার করা হয়েছে অটো চালককে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন শ্যামনগরে যাত্রী বোঝাই অটোটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে পাল্টি খায় সেটি। দুই পরীক্ষার্থীর মায়ের চিকিৎসা চলছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।

Follow Us