Bagda By Poll: পছন্দ নয় প্রার্থী, তাই উপভোটে এক শিক্ষককে প্রার্থী করল BJP-র বিক্ষুব্ধরা

Bagda by poll: উল্লেখ্য, সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বক্তব্য, তাঁরা হেলেঞ্চা বাজারে বহিরাগত প্রার্থী চান না। প্রার্থী পরিবর্তন করবার জন্য ২৪ ঘণ্টা সময়ও দেন তাঁরা। সেই মতোই হেলেঞ্চাতে একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা একটি বৈঠক করে।

Bagda By Poll: পছন্দ নয় প্রার্থী, তাই উপভোটে এক শিক্ষককে প্রার্থী করল BJP-র বিক্ষুব্ধরা
সত্যজিৎ মজুমদারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 19, 2024 | 9:22 AM

বাগদা: ‘বহিরাগত প্রার্থী চাই না’। বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণার পর থেকেই কার্যত দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়। একাংশ বিজেপি-র বিক্ষুব্ধরা কর্মীরা পথে নামেন। এরপর তাঁরা নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করেন। শুধু তাই নয়, বিজেপি-র পতাকা নিয়ে হেলেঞ্চাতে ভোট প্রচারেও নামে সত্যজিত।

উল্লেখ্য, সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বক্তব্য, তাঁরা হেলেঞ্চা বাজারে বহিরাগত প্রার্থী চান না। প্রার্থী পরিবর্তন করবার জন্য ২৪ ঘণ্টা সময়ও দেন তাঁরা। সেই মতোই হেলেঞ্চাতে একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা একটি বৈঠক করে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সত্যজিৎ মজুমদারকে প্রার্থী করা হবে। পেশায় শিক্ষক সত্যজিৎবাবু বিজেপির বিক্ষুব্ধদের হয়ে নির্দল প্রার্থী হিসাবে বাগদাতে লড়াই করবেন বলে খবর।

এই বিষয়ে বিজেপির বিক্ষুব্ধ নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার জানিয়েছেন, “আমি আরএসএস-এর তৃতীয় বর্ষ সম্পন্ন করেছি আমরাই বিজেপির পুরনো কর্মী। এই বৈঠকে সকলে মিলে আমাকে নির্দল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। আমি নির্দল প্রার্থী হিসেবে বাগদাতে লড়াই করব।” বিজেপির বিক্ষুব্ধ নেতা স্বপনকুমার ঘোষ বলেন, “যাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করা হয়েছে তাঁকে পছন্দ নয়। উনি বিজেপি করেন কি না তাও জানি না। তাই নির্দল প্রার্থী হিসাবে সত্যজিৎবাবুর নাম ঘোষণা করলাম।”

Loading...
Unable to load recommendations.
Follow Us