Barrackpur: মৃত ছেলের মুখটা দেখেও চোখে এক ফোঁটা জল ছিল না মায়ের, বাড়িতে ফিরে সেই মা-কেই যেভাবে দেখলেন পড়শিরা, এলাকায় কানাঘুষো

Barrackpur: একেবারেই নিস্পৃহ ছিল। তখনও কিছু বুঝতে পারেননি পড়শিরা। বাড়ি ফিরেই ঘরের দরজা বন্ধ করে দেন। যখন দরজা ভাঙা হয়, তখন সব শেষ! গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিলেন মহিলা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় মৃত্যু ছেলের। ছেলের মৃত্যুর খবর পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মা। শোকের ছায়া শ্যামনগরের বাসুদেবপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুশোভন টিকাদার।

Barrackpur: মৃত ছেলের মুখটা দেখেও চোখে এক ফোঁটা জল ছিল না মায়ের, বাড়িতে ফিরে সেই মা-কেই যেভাবে দেখলেন পড়শিরা, এলাকায় কানাঘুষো
এলাকায় উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 05, 2026 | 3:07 PM

উত্তর ২৪ পরগনা: বুধবার সন্ধ্যাতেও মায়ের সঙ্গে কথা হয়েছে ছেলের। রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সে সময়ে পিছন থেকে একটা ট্রাক ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের। সে খবর পৌঁছয় মায়ের কাছে। হাসপাতালে দেখতেও যান। প্রতিবেশীরা জানাচ্ছেন, ছেলেকে যখন হাসপাতালে দেখতে গিয়েছিলেন, তখনই অদভুত লাগছিল। একেবারেই নিস্পৃহ ছিল। তখনও কিছু বুঝতে পারেননি পড়শিরা। বাড়ি ফিরেই ঘরের দরজা বন্ধ করে দেন। যখন দরজা ভাঙা হয়, তখন সব শেষ! গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিলেন মহিলা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় মৃত্যু ছেলের। ছেলের মৃত্যুর খবর পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী মা। শোকের ছায়া শ্যামনগরের বাসুদেবপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুশোভন টিকাদার।

পুলিশ  ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে মোহনপুর থানার কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় সুশোভন টিকাদারের। বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় সুশোভনের। প্রত্যক্ষদর্শীরাই তাঁকে উদ্ধার করে বি এন বোস হাসপাতালে নিয়ে যান। সেখানে দেখতে যান মা। প্রতিবেশীরা জানাচ্ছেন, হাসপাতাল থেকে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।  রাতে অনেক ডাকাডাকির পরও আওয়াজ না পাওয়ায় এলাকার মানুষ খবর দেয় থানায়। পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার করে। একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ।