AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal Flood Victim: গাড়িটা মিস করে গেল বলেই… বসিরহাটের প্রাক্তন শিক্ষকের পরিবারে অবশেষে স্বস্তি

Basirhat Couple: বসিরহাটের ৭ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার বাসিন্দা অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী রেবা পোদ্দার নেপালে বেড়াতে গিয়েছিলেন। গত বুধবার নেপালের দুর্যোগের পর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাঁদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে।

Nepal Flood Victim: গাড়িটা মিস করে গেল বলেই... বসিরহাটের প্রাক্তন শিক্ষকের পরিবারে অবশেষে স্বস্তি
নেপালে আটকে পড়া বসিরহাটের দম্পতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 29, 2026 | 2:16 PM
Share

বসিরহাটে: ৩০০-র বেশি ভারতীয় এখনও নিখোঁজ নেপালে। বাংলার একাধিক পরিবারে দুশ্চিন্তার ছায়া। নিখোঁজ পর্যটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরই মধ্য়ে বসিরহাটের (Basirhat) পোদ্দার পরিবারে ফিরল স্বস্তি। প্রাক্তন শিক্ষক অনুকূল পোদ্দার ও তার স্ত্রী রেবা পোদ্দারের সঙ্গে অবশেষে যোগাযোগ করা সম্ভব হয়েছে।

বসিরহাটের ৭ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার বাসিন্দা অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী রেবা পোদ্দার নেপালে বেড়াতে গিয়েছিলেন। গত বুধবার নেপালের দুর্যোগের পর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাঁদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। ফোনে তাঁদের সঙ্গে কথাও হয়েছে পরিবারের। রীতিমতো চিন্তিত এবং আতঙ্কে আছেন তাঁরা।

অনুকূল পোদ্দার ফোনে বলেন যে তাঁদের উপর থেকে অনেক বড় বিপদ কেটে গিয়েছে। তাঁরা যাদের সঙ্গে গিয়েছিলেন, তাঁরা সকলেই ভালো আছেন। আগামী রবিবারের তাঁদের বাড়ি ফেরার কথা। ফোনে যোগাযোগ করা হলে অনুকূল পোদ্দার বলেন, “আমরা ভালো আছি। বিপদ কেটে গিয়েছে। বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছি।”

তাঁদের প্রতিবেশী দিলীপ কুমার দত্ত জানিয়েছেন, তাঁরাও যোগাযোগ রাখছেন ওই পরিবারের সঙ্গে। তিনি জানান, ইমিগ্রেশনে একটু দেরী হয়ে যায় বলেই বিপদ থেকে কোনওমতে রক্ষা পেয়েছেন প্রাক্তন শিক্ষক ও তাঁর স্ত্রী। তিনি জানান, অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রীর ইমিগ্রেশনে ১০-১৫ মিনিট বেশি সময় লাগে। ফলে যে গাড়িতে যাওয়ার কথা ছিল, সেটি বেরিয়ে যায়। পরের গাড়িতে গন্তব্যে যাওয়ার কথা ছিল তাঁদের। তার মাঝেই এই হড়পা বানের খবর সামনে আসে। ফলে বিপদের মুখে পড়তে হয়নি তাঁদের।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা