Sandeshkhali: মধ্যরাতে সন্দেশখালিতে মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার ভিডিয়ো দেখাবে BJP

Sandeshkhali: এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, "২০০২ থেকে ২০২৪ হলেও পরিস্থিতি বদল হয়নি। সুঁটিয়ার একসময় বাড়ি থেকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হত। আর এখন সন্দেশখালিতে পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়।"

Sandeshkhali: মধ্যরাতে সন্দেশখালিতে মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার ভিডিয়ো দেখাবে BJP
সন্দেশখালির ভিডিয়ো দেখাবে বিজেপি Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 10, 2024 | 1:06 PM

সন্দেশখালি: ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি হয়েছে। ইতিমধ্যে পথে নেমেছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, সন্দেশখালিতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার যে ভয়াবহ অভিজ্ঞতা কথা ওখানের মহিলারা জানিয়েছেন,তার ভিডিয়ো এবার রাজ্যের সব জায়গায় দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

লোকসভা ভোটের আগে জনসংযোগ বাড়াতে ‘গ্রাম চলো’ অভিযানের ডাক দিয়েছে বিজেপি। জেলায়-জেলায় চলছে কর্মসূচি। গেরুয়া শিবির সূত্রে খবর, এই কর্মসূচিতেই দেখানো হবে মহিলাদের উপর ‘অত্যাচারের’ ভিডিয়ো। বিজেপির সব কর্মসূচির আগে পরে এই ভিডিয়ো ব্যবহার করা হবে বলে খবর। রাত্রিবেলা কীভাবে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ভোরবেলা ছেড়ে দেওয়া হত সেই গোটা বিষয়টি থাকতে পারে।

এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, “২০০২ থেকে ২০২৪ হলেও পরিস্থিতি বদল হয়নি। সুঁটিয়ার একসময় বাড়ি থেকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হত। আর এখন সন্দেশখালিতে পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়।”

উল্লেখ্য, গত বুধবার থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালিতে। লাঠি-ঝাঁঠা হাতে রাস্তায় নামেন মহিলারা। বিস্ফোরক অভিজ্ঞতার কথা জানান গ্রামের এক মহিলা। বলেন, “আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো স্কুল যাওয়া বন্ধ করিয়ে জোর করে রাজনীতিতে নামিয়েছে ওরা। বাড়ির মেয়েদের কোনও সম্মান দেয়নি। মেয়েদের শেষ করে ফেঁলেছে। রাত সাড়ে দশটার সময়েও মেয়েদেরকে উঠতে আনত পার্টি অফিসে। আজ আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us