Panihati BJP: বিজেপি খুলল নমো-মল, ১০ টাকা দিলেই মিলছে পোশাক

Panihati: গতকাল প্রধানমন্ত্রীর ভাষণ শুনে মনে হয়েছে বিরোধীদের বিপদ আছে। আমরা ছোট থেকে শিখেছি, মানুষের পাশে দাঁড়ান। আনন্দ একা করা যায় না, সব মানুষকে দরকার। সেই কারণে আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ।"

Panihati BJP: বিজেপি খুলল নমো-মল, ১০ টাকা দিলেই মিলছে পোশাক
পানিহাটিতে নয়া উদ্যোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 08, 2026 | 11:50 AM

পানিহাটি: দশ টাকা দিলেই মিলবে জামা-কাপড়। বড় উদ্যোগ নিল বিজেপি। মূলত, দুস্থ মানুষদের জন্য নমো-মল উদ্বোধন হচ্ছে পানিহাটিতে। আর তারই উদ্বোধনে বৃহস্পতিবার সেখানে এলেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

পানিহাটির HB টাউনে এই নমো-মল খোলা হয়েছে। বিজেপি কর্মী জয় সাহা এর উদ্যোক্তা। দুর্গাপুজোর সময় প্রত্যেকেই নতুন জামাকাপড় পড়েন। কিন্তু দুঃস্থ মানুষদের কপালে সেইটুকু জোটে না। কোনও সহৃদয় ব্যক্তি বা সংগঠন যদি সাহায্যে না এগিয়ে আসে, তাহলে নতুন পোশাক তাঁদের জোটে না। কিন্তু এবার আর সেই ঝক্কি নেই। মাত্র ১০ টাকার বিনিময়ে নমো-মল থেকে পোশাক কিনতে পারবেন গরিব মানুষজন। পানিহাটির বুকে এই প্রথম এমন উদ্যোগ নিলেন বিজেপি কর্মীরা।

উদ্যোগক্তা জয় সাহা জানাচ্ছেন, আপাতত ১০০০০ (দশ হাজার) দুস্থের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। যদি সংখ্যা আরও বাড়ে তবে তাঁদের জন্যও ব্যবস্থা থাকবে।আগামি রবিবার অবধি এই নমো-মল খোলা থাকবে।

সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমাদের রাজনীতি অন্যান্য রাজনৈতির দলের থেকে আলাদা। প্রতিটি রাজনৈতিক দল ভোটের আগে কর্মকাণ্ড শুরু করে। পরে আর তাঁদের কাজ থাকে না। শুধু মিটিং মিছিল করে। কিন্তু বিজেপি ৩৬৫ দিন দেশ প্রথম এই মন্ত্রে কাজ করছে। গতকাল প্রধানমন্ত্রীর ভাষণ শুনে মনে হয়েছে বিরোধীদের বিপদ আছে। আমরা ছোট থেকে শিখেছি, মানুষের পাশে দাঁড়ান। আনন্দ একা করা যায় না, সব মানুষকে দরকার। সেই কারণে আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ।”

তবে মাত্র ১০ টাকার দামী কাপড় পেয়ে খুশি প্রাপকরা সবাই। এক প্রাপক বলেন, “১০ টাকা জামা ভাবতেই পারি না। দেখি এখন কী দেয়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us