Baranagar: ফ্ল্যাটের চতুর্দিকে দিদির সঙ্গে জামাইবাবুর কাটানো মুহূর্ত-স্মৃতি জড়িয়ে! সেই ঘরেই শ্যালিকার শরীর এভাবে দেখলেন লোকজন

Baranagar Lake Pally: স্ত্রীকে নিয়ে প্রায় চার বছর থাকতেন মৃতের জামাইবাবু। তবে ব্যবসার সূত্রে স্ত্রীকে নিয়ে বর্তমানে থাকেন হুগলির শ্রীরামপুর এলাকায়। সোমবার রাতে প্রতিবেশী লতিকা মান্নার কাছে ফ্ল্যাটের চাবি রেখে যান বাড়ির মালিক অর্থাৎ মৃত তরুণীর জামাইবাবু।

Baranagar: ফ্ল্যাটের চতুর্দিকে দিদির সঙ্গে জামাইবাবুর কাটানো মুহূর্ত-স্মৃতি জড়িয়ে! সেই ঘরেই শ্যালিকার শরীর এভাবে দেখলেন লোকজন
এলাকায় চাঞ্চল্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 11, 2026 | 1:28 PM

উত্তর ২৪ পরগনা: স্ত্রীকে নিয়ে স্বামী এই বাড়িতেই থাকতেন। চার বছর ছিলেন। এখন অন্যত্র থাকেন। সেই বাড়িতেই এসেছিলেন শ্যালিকা। এক রাতের মধ্যে সেই বাড়ির ঘর থেকে উদ্ধার শ্যালিকার দেহ। খুন না আত্মহত্যা, তা খতিয়ে  দেখছেন তদন্তকারীরা। বরানগর ১৭ নং ওয়ার্ড সংলগ্ন লেকপল্লির ঘটনায় চাঞ্চল্য।  মৃতের নাম অঞ্জলি সাউ। বয়স ২৬। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, দেহটি শোয়ানো অবস্থায় ছিল। আঘাতের চিহ্নও মিলেছে। আর এখান থেকেই সন্দেহ বাড়ছে। খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

প্রতিবেশীদের দাবি, স্ত্রীকে নিয়ে প্রায় চার বছর থাকতেন অঞ্জলির জামাইবাবু। তবে ব্যবসার সূত্রে স্ত্রীকে নিয়ে বর্তমানে থাকেন হুগলির শ্রীরামপুর এলাকায়। সোমবার রাতে প্রতিবেশী লতিকা মান্নার কাছে ফ্ল্যাটের চাবি রেখে যান বাড়ির মালিক অর্থাৎ মৃত তরুণীর জামাইবাবু।

লতিকা মান্না বলেন, মঙ্গলবার দুপুরে চাবি নিয়ে পাঁচ তলার ফ্ল্যাটে ওঠেন অঞ্জলি। বিকেলে দিদি ফোন করার উত্তর না মিললে প্রতিবেশীদের কাছে ফোন করেন দিদি। অবশেষে দরজা ধাক্কা দেওয়াতে সারা না মেলায় খবর যায় বরানগর থানায় । পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। খুন নাকি আত্মহত্যা নাকি পিছনে রয়েছে অন্য কারণ তা ক্ষতিয়ে দেখছে বরানগর থানার পুলিশ। এলাকার রেয়েছে একাধিক সিসি ক্যামেরা সেগুলির ছবিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us