Noapara Bomb Blast: থানার ঠিক পাশেই…হঠাৎ বিস্ফোরণ, ধোঁয়ায় ধোঁয়া গোটা এলাকা

এলাকাবাসীর প্রশ্ন, থানার ভেতরে কীভাবে এমন বিস্ফোরণসদৃশ ঘটনা ঘটল? প্রশাসনের তরফে দ্রুত তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলেছেন তারা। রোহিত বাসফোর বলেন, "টিফিন করছিলাম। সেই সময় হঠাৎ করে বোমা বিস্ফোরণ হয়। বাচ্চারা চিৎকার করল। সঙ্গে সঙ্গে থানায় গেলাম। ওরা কিছু না দেখেই বলল স্কুটির টায়ার ফেটে গেছে। থানার পাশেই বোমা ফাটছে।"

Noapara Bomb Blast: থানার ঠিক পাশেই...হঠাৎ বিস্ফোরণ, ধোঁয়ায় ধোঁয়া গোটা এলাকা
বিস্ফোরণImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 25, 2026 | 3:04 PM

উত্তর ২৪ পরগনা: নোয়াপাড়ায় (Noapara) ফাটল বোমা (Bomb)। নিষ্ক্রিয় করে রাখার জন্য বোমা ফেটে বিপত্তি। রীতিমতো কেঁপে ওঠে বিস্তৃর্ণ নোয়াপাড়া থানার আশপাশ। ছিটকে পড়ল স্প্লিন্টার। ঘটনাটি ঘটেছে শনিবারের বার বেলায়।

থানার পিছনে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ, থানার ভিতরের দিক থেকেই বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাঁদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়রা আরও জানান, বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।

এলাকাবাসীর প্রশ্ন, থানার ভেতরে কীভাবে এমন বিস্ফোরণসদৃশ ঘটনা ঘটল? প্রশাসনের তরফে দ্রুত তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলেছেন তারা। রোহিত বাসফোর বলেন, “টিফিন করছিলাম। সেই সময় হঠাৎ করে বোমা বিস্ফোরণ হয়। বাচ্চারা চিৎকার করল। সঙ্গে সঙ্গে থানায় গেলাম। ওরা কিছু না দেখেই বলল স্কুটির টায়ার ফেটে গেছে। থানার পাশেই বোমা ফাটছে।” রাজেশ বাসফোর বলেন, “আমি তো কারখানায় কাজ করি। আমার ছেলে ফোনে বলল বাবা আমাদের পিছনে ব্লাস্ট হয়েছে। আমরা থানায় গেছি। কথা বলেছি। অদ্ভুত ব্যাপার থানার বড় বাবু বিষয়টা গা করলেন না।”

 

 

Follow Us