Suvendu Adhikari: ‘যে রাস্তা দিয়ে এসেছিল, সেই রাস্তা দিয়ে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বের করব’, হুঙ্কার শুভেন্দুর

Suvendu Adhikari at Hingalganj: আজ হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন মুখ্যমন্ত্রী। সীমান্ত এলাকা ঘুরে দেখেন। জওয়ানদের মিষ্টিমুখ করান তিনি।  সেখান থেকেই বক্তব্য রাখতে গিয়ে বিগত সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, "৬০০ কিমি সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য সহযোগিতা চেয়েছিল কেন্দ্র।"

Suvendu Adhikari: যে রাস্তা দিয়ে এসেছিল, সেই রাস্তা দিয়ে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বের করব, হুঙ্কার শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 08, 2026 | 2:40 PM

হিঙ্গলগঞ্জ: অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে গিয়ে অনুপ্রবেশ ইস্যুতে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। তাঁর কথায়, “এটা আমাদের দেশ। ভারতীয় নাগরিকদের দেশ। ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য আমরা বদ্ধপরিকর।” সীমান্ত সুরক্ষায় বিএসএফের ভূমিকার পাশাপাশি রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে বিগত সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু।

হিঙ্গলগঞ্জে দীপাবলি উদযাপন

আজ হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন মুখ্যমন্ত্রী। সীমান্ত এলাকা ঘুরে দেখেন। জওয়ানদের মিষ্টিমুখ করান তিনি।  সেখান থেকেই বক্তব্য রাখতে গিয়ে বিগত সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, “৬০০ কিমি সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য সহযোগিতা চেয়েছিল কেন্দ্র। রাজ্য সরকারের কাছে বারবার সাহায্য চেয়েও কাজ হয়নি। জমি দেয়নি। আমরা সরকারে এসেই বিএসএফ-কে জমি দেওয়া শুরু করেছি। আমাদের কাছে দেশ আগে। এই জন্য এইসব কাজ করছি আমরা। বিএসএফ-এর সঙ্গে কো-অর্ডিনেশন বৈঠকও ভালো চলছে।”

অনুপ্রবেশকারী প্রসঙ্গে বলেন, “অনুপ্রবেশকারীকে বেছে বেছে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। যে রাস্তা দিয়ে এসেছিল, ওই রাস্তা দিয়ে বের করে দিতে হবে। এটা আমাদের দেশ। ভারতীয় নাগরিকের দেশ। ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য আমরা বদ্ধপরিকর।”

সীমান্ত সুরক্ষায় পরিকাঠামো তৈরির আশ্বাস

সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার জমি দিয়েছে। অল্প সময়ের মধ্যে অনেক কাজ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশ সীমান্তে থানা তৈরি থেকে শুরু করে প্রয়োজনীয় কর্মী নিয়োগ, সব ক্ষেত্রেই রাজ্য সরকার পদক্ষেপ করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সীমান্ত সুরক্ষা ও উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

‘সীমা মিত্র’ পুরস্কার

সীমান্তে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের উৎসাহিত করতে পুরস্কারের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। জানান, ২০২৭ সাল থেকে বিএসএফ, এসএসবি জওয়ানদের ‘সীমা মিত্র’ পুরস্কার দেওয়া হবে। যাঁরা ভাল কাজ করবেন, তাঁদের এই সম্মান দেওয়া হবে। পুরস্কারপ্রাপকদের বাছাইয়ের জন্য একটি স্বচ্ছ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

সব মিলিয়ে হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্প থেকে অনুপ্রবেশ রোখা, সীমান্ত সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইন মেনে দেশের বাইরে পাঠানোর পক্ষেও সওয়াল করেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us