Fire at BSF camp: হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন, বেরতে পারলেন না জওয়ান

Jawan died after fire at BSF Camp: বিষয়টি নজরে আসার পরই আগুন নেভাতে তৎপর হন ওই ক্যাম্পের বাকি জওয়ানরা। এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তাঁরা আগুন নেভাতে পারেননি। খবর পেয়ে আসে দমকল এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই জওয়ানকে উদ্ধার করা হয়। ততক্ষণে অবশ্য তাঁর মৃত্যু হয়েছে।

Fire at BSF camp: হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন, বেরতে পারলেন না জওয়ান
হিঙ্গলগঞ্জে বিএসএফ শিবিরে আগুনImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 16, 2026 | 2:33 PM

হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার সকালে BSF-র ৭৭ নম্বর ব্যাটেলিয়ান ক্যাম্পে পেট্রোল মজুদের ঘরে আগুন লাগে। সেই সময় ওই ঘরে এক জওয়ান ছিলেন। বেরিয়ে আসতে পারেননি তিনি। আগুনে ঝলসে তাঁর মৃত্যু হয়। মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিং। শর্ট সার্কিটের জেরেই পেট্রোল মজুদের ঘরে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়নের স্থায়ী ক্যাম্প রয়েছে। এদিন সকালে ওই ক্যাম্পের পেট্রোল পাম্পের ঘরে পেট্রোলিন স্পিডবোর্ডে তেল দিতে গিয়েছিলেন বিএসএফ-র ASI জ্যোতিরাম সিং। সেই সময় আচমকা ওই ঘরে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় ঘরটি দাউদাউ করে জ্বলে উঠে। ধোঁয়ায় ভরে যায় চারদিক।

বিষয়টি নজরে আসার পরই আগুন নেভাতে তৎপর হন ওই ক্যাম্পের বাকি জওয়ানরা। এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তাঁরা আগুন নেভাতে পারেননি। খবর পেয়ে আসে দমকল এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই জওয়ানকে উদ্ধার করা হয়। ততক্ষণে অবশ্য তাঁর মৃত্যু হয়েছে। জওয়ানের মৃতদেহ বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের ফলে ওই পেট্রোল পাম্পের ঘরে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সকালে একটা আওয়াজ পান তাঁরা। জওয়ানদের সঙ্গে জল-বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবনীকৃষ্ণ হালদার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “মৃত জওয়ান খুব ভালো ছিলেন। সবার সঙ্গে পরিচয় করতেন। কথা বলতেন।”

Follow Us