Madan Mitra: ‘চোখে চোখ আর রাখতে হবে না, ওঁর চোখে তো পাওয়ার আছে…’, কাকে বললেন মদন

Kamarhati: ২০১৬ সালে মদন মিত্রকে ভোটে হারিয়েছিলেন মানস মুখোপাধ্যায়। এবার ফের তিনি প্রতিদ্বন্দ্বী। বুধবার প্রচারে বেরিয়ে তিনি বলেন, "চোখে চোখ রেখে লড়াই কী হয় সেটা এবার বুঝবে। চোখে চোখ রেখে লড়াই মানে এই নয় যে মস্তানদের দিয়ে ভোট করাবে, ভোট লুঠ করবে।"

Madan Mitra: চোখে চোখ আর রাখতে হবে না, ওঁর চোখে তো পাওয়ার আছে..., কাকে বললেন মদন
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 18, 2026 | 10:53 PM

কামারহাটি: ভোট প্রচার শুরু হয়ে গিয়েছে পুরোদমে। তৃণমূল, বিজেপি, সিপিএম তিন দলই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তারপরই, ভোট আবহে প্রার্থীদের বাকযুদ্ধ চরমে পৌঁছচ্ছে। এবার মুখ খুললেন মদন মিত্র। বিরোধী দলের প্রার্থীর বক্তব্য শুনে জবাব দিতে পিছপা হলেন না তিনি। কামারহাটিতে ভোট প্রচারে বেরিয়ে মদন মিত্রকে চ্যালেঞ্জ ছুড়েছেন সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়।

২০১৬ সালে মদন মিত্রকে ভোটে হারিয়েছিলেন মানস মুখোপাধ্যায়। এবার ফের তিনি প্রতিদ্বন্দ্বী। বুধবার প্রচারে বেরিয়ে তিনি বলেন, “চোখে চোখ রেখে লড়াই কী হয় সেটা এবার বুঝবে। চোখে চোখ রেখে লড়াই মানে এই নয় যে মস্তানদের দিয়ে ভোট করাবে, ভোট লুঠ করবে। ভোট লুঠ করতে এলে টের পাবে। ২০১৬-তে আমি মদন মিত্রকে হারিয়েছি। এবার সবাই আমাদের পক্ষে থাকবে। যারা তৃণমূলের মিছিলে থাকবে, তারাও আমাদের ভোট দেবে।”

বিরোধী প্রার্থীর এই কথা শুনে বিদায়ী বিধায়ক মদন মিত্র বলেন, “এমনিতে ওঁর চোখে পাওয়ার আছে। সিওপিডিও আছে। আমার চোখে পাওয়ার নেই। ধুলো আটকাতে এই চশমাটা পরি। এই বয়সে আর চোখে চোখ রাখবেন না। অনেক তো চোখে চোখ রেখেছেন। ৩৪ বছর কত মানুষকে মেরে, লুঠ করে রক্তগঙ্গা বইয়ে দিয়েছেন বেলঘরিয়ায়। এখনও চোখ রাখার স্বভাব আছে? এবার একটু চোখটা নামিয়ে নিন। এবার আপনি চোখটা না নামালে, মানুষ আপনার চোখটা নামিয়ে দেবে।”

Follow Us