Haroa News: ভালবাসি বলে স্বামীর কাছ থেকে আলাদা, মহিলার প্রেমিক তারপর যা করলেন…

North 24 Pragana: অভিযুক্ত যুবকের নাম গোলাম মোল্লা। অভিযোগ, প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ওই গৃহবধূকে তাঁর স্বামীর কাছ থেকে আলাদা করেন গোলাম। এরপর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বলে অভিযোগ। কিন্তু পরবর্তীতে বিয়ের কথা বলতেই বেঁকে বসেন অভিযুক্ত।

Haroa News: ভালবাসি বলে স্বামীর কাছ থেকে আলাদা, মহিলার প্রেমিক তারপর যা করলেন...
Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 24, 2026 | 6:26 PM

হাড়োয়া: প্রেমের সম্পর্কের জেরে স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে আলাদা করে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাস, পরে বিয়ে করতে অস্বীকার, মারধর এবং ঘরে আটকে রেখে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাড়োয়া থানা এলাকায়।

অভিযুক্ত যুবকের নাম গোলাম মোল্লা। অভিযোগ, প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ওই গৃহবধূকে তাঁর স্বামীর কাছ থেকে আলাদা করেন গোলাম। এরপর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বলে অভিযোগ। কিন্তু পরবর্তীতে বিয়ের কথা বলতেই বেঁকে বসেন অভিযুক্ত। উল্টে মহিলাকে মারধর করা হয় এবং ঘরের মধ্যে আটকে রেখে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

শেষ পর্যন্ত এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাড়োয়া থানার দ্বারস্থ হন ওই মহিলা। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত গোলাম মোল্লাকে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কী কারণে এই ঘটনা এবং অভিযোগের পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us