Baduria SIR: ফর্ম ৬ জমা করতে যাচ্ছিলেন দুই ছেলে, তখনই শুনলেন মায়ের খবরটা, চোখ থেকে আর জল থামল না

Baduria: পরিবার সূত্রে খবর, মৃতের নাম রিনা রানি কুণ্ডু (৫০)। তিনি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পশ্চিম চণ্ডীপুরে থাকতেন। নতুন ভোটার লিস্টের খসড়া তালিকা বেরনোর পর রিনা দেখেন তাঁর নামের পাশে রয়েছে বিচারাধিন লেখা। এখানেই শেষ নয়, তাঁর দুই ছেলে শুভদীপ কুন্ডু ও সৌমেন কুন্ডুর নামও ডিলিট হয়ে গিয়েছে।

Baduria SIR: ফর্ম ৬ জমা করতে যাচ্ছিলেন দুই ছেলে, তখনই শুনলেন মায়ের খবরটা, চোখ থেকে আর জল থামল না
আতঙ্কে মৃত্যুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 09, 2026 | 4:32 PM

উত্তর ২৪ পরগনার: নামের পাশে লেখা ছিল বিচারাধীন। সেই নিয়ে চিন্তায় ভুগছিলেন অনেকদিন ধরে। আর তারপরই মর্মান্তিক ঘটনা। আবারও SIR-এর কারণে মৃত্যু রাজ্যে। নিজের দুই ছেলের নাম ভোটার লিস্টে ছিল ডিলিট। আর নিজের ছেলের নাম ছিল বিচারাধীন। সেই দুশ্চিন্তাতেই আত্মহত্যা করে মৃত্যু প্রৌঢ়ার বলে অভিযোগ।

পরিবার সূত্রে খবর, মৃতের নাম রিনা রানি কুণ্ডু (৫০)। তিনি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার পশ্চিম চণ্ডীপুরে থাকতেন। নতুন ভোটার লিস্টের খসড়া তালিকা বেরনোর পর রিনা দেখেন তাঁর নামের পাশে রয়েছে বিচারাধিন লেখা। এখানেই শেষ নয়, তাঁর দুই ছেলে শুভদীপ কুন্ডু ও সৌমেন কুন্ডুর নামও ডিলিট হয়ে গিয়েছে। পরিবারের দাবি, এই নিয়ে বেশ কয়েকদিন ধরে চিন্তিত ছিল রিনা রানি।

এরপর সোমবার সকালে দুই ছেলে যখন ফর্ম সিক্স জমা করতে বাদুড়িয়া বিডিও অফিসে যান। বেরনোর আগে তখনই দেখেন মা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। তাঁদের দাবি, আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বাদুড়িয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসা করা মৃত ঘোষণা করে। ছেলে শুভদীপ কুণ্ডু বলেন, “SIR-এ আমাদের নাম বাদ পড়ে গেছে। আমাদের দুই ভাইয়ের নাম ডিলিট হয়ে গিয়েছিল আর মায়ের নামের পাশে বিচারাধীন ছিল। আমরা যে সময় ফর্ম ৬ জমা করতে যাচ্ছিলাম সেই সময় খবর পাই উনি গলায় দড়ি দিয়েছেন। এই এসআইআর নিয়েই চিন্তায় ছিলেন। তাই হয়ত এমন ঘটনা ঘটিয়েছেন।”