Panihati: দেরি হচ্ছে শুনেই থানায় ছুটলেন রত্না দেবনাথ

পানিহাটিতে ১৪ নম্বর ওয়ার্ডের রেল সাইটিং বাজারের কাছে খুনের ঘটনা ঘটে। শনিবার রাতে ধাক্কাধাক্কির জেরে গুরুতর আহত হন ওই ওয়ার্ডের বিজেপির সম্পাদক রুমা সাহা। মৃত্যু হয় তাঁর স্বামী অরূপ সাহার। অরূপের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী রুমা সাহা।

Panihati: দেরি হচ্ছে শুনেই থানায় ছুটলেন রত্না দেবনাথ

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 15, 2026 | 6:51 PM

পানিহাটি: বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় এবার এফআইআর দায়ের করলেন বিধায়ক রত্না দেবনাথ। রবিবার খড়দহ থানায় এফআইআর (FIR) দায়ের করেন তিনি। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি। কিন্তু বেফাঁস মন্তব্যে বিজেপির দলীয় কোন্দলকে আরও উস্কে দিলেন দুই বিধায়ক।

পানিহাটিতে ১৪ নম্বর ওয়ার্ডের রেল সাইটিং বাজারের কাছে খুনের ঘটনা ঘটে। শনিবার রাতে ধাক্কাধাক্কির জেরে গুরুতর আহত হন ওই ওয়ার্ডের বিজেপির সম্পাদক রুমা সাহা। মৃত্যু হয় তাঁর স্বামী অরূপ সাহার। অরূপের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী রুমা সাহা। ঘটনায় অভিযোগ দায়ের করতে দীর্ঘ সময় থানায় অপেক্ষা করতে হওয়ায় থানায় ছুটে যান পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ ও ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচী।

দু’জনের উপস্থিতিতে অবশেষে এফআইআর দায়ের হয় এবং দোষীদের গ্রেফতারের দাবি জানান উপস্থিত দুই বিধায়ক। জানা গিয়েছে, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রতিবাদ করেন ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা। এরপরই রুমাকে লক্ষ্য করে গালিগালাজ দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ মণ্ডল বিজেপি সম্পাদকের। এদিকে রুমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্বামী তথা বিজেপিকর্মী অরূপ সাহা।

সাগরদত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বিজেপিকর্মীকে মৃত ঘোষণা করা হয়। নিহত বিজেপিকর্মীর স্ত্রীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই হামলা চালিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us