
পানিহাটি: গাইঘাটার পর ধুলিয়ান, একইদিনে পরপর দুই এনকাউন্টারের (Encounter) ঘটনা এ রাজ্যে নজিরবিহীন। এবার সেই একই শাস্তি চাইলেন বিজেপি বিধায়ক তথা তিলোত্তমার মা রত্না দেবনাথ। এনকাউন্টারের মতো ঘটনায় তাঁর পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন রত্না।
আরজি কর হাসপাতালে কর্তব্যরত থাকাকালীন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। এরকম একটি সুরক্ষিত জায়গায় কীভাবে এমন একটি ঘটনা ঘটল, সেই প্রশ্ন আজও তুলছেন মৃত চিকিৎসকের মা। তাঁর কথায়, সেইসময় তৎকালীন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার শুধুই দোষীদের আড়াল করার চেষ্টা করেছেন, তাঁর পাশে দাঁড়াননি।
গাইঘাটার এনকাউন্টারে সহমত পোষণ করে তিলোত্তমার মা তথা পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ বলেন, তাঁর মেয়ের ক্ষেত্রেও এমন শাস্তি হলে ভালো হয়। তাঁর মেয়ের ক্ষেত্রের আগের সরকার অপরাধ ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছ বলেও অভিযোগ জানান তিনি।
রত্না বলেন, “আগের সরকার টাকা ধরিয়ে দিয়েই দায় সারত। এনকাউন্টার দরকার ছিল। তখন কেউ গুরুত্ব দিয়ে দেখেনি।” তবে তাঁর মেয়ের ক্ষেত্রে ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। পুনর্গঠনের সুযোগও আর নেই পুলিশের কাছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন রত্না।
মঙ্গলবার ভোররাতে গাইঘাটায় ধর্ষণে অভিযুক্ত যুবকের মৃত্যু হয় এনকাউন্টারে। এর আগে বারুইপুরেও দেখা গিয়েছিল একই ছবি।