NCPI: শক্তি বাড়াচ্ছে এনসিপিআই, সন্দেশখালিতে কার্যত শূন্যের পথে তৃণমূল

NCPI in Sandeshkhali: যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত NCPI-র দখলে যাওয়ার পথে, সেগুলি হল সন্দেশখালি, বেড়মজুর ১ নম্বর, দুর্গামণ্ডপ, কোড়াকাটি এবং ন্যাজাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এই পাঁচটি পঞ্চায়েতের পাশাপাশি সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতিও তৃণমূলের হাতছাড়া হতে চলেছে। ফলে সন্দেশখালির গ্রামীণ রাজনীতিতে NCPI-র সাংগঠনিক শক্তি আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

NCPI: শক্তি বাড়াচ্ছে এনসিপিআই, সন্দেশখালিতে কার্যত শূন্যের পথে তৃণমূল
সন্দেশখালিতে এনসিপিআইImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 23, 2026 | 8:28 AM

সন্দেশখালি : সংসদীয় দলের মর্যাদা মেলেনি এখনও। এদিকে, বাংলায় শক্তি বাড়িয়েই চলেছে এনসিপিআই (NCPI)। একের পর এক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দখল করে সংগঠন ধীরে ধীরে পোক্ত করছে ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া। এদিকে, একের পর এক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দখল হারাচ্ছে তৃণমূল। এবার হাতছাড়া হওয়ার মুখে তৃণমূল পরিচালিত সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতি-সহ পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড।  এই বোর্ডগুলি দখলে নিতে চলেছে NCPI।

কোন কোন গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে?

বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দিয়েছেন সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতি এবং সংশ্লিষ্ট পাঁচটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা। দলবদলের জেরেই বদলে যেতে চলেছে স্থানীয় পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ। যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত NCPI-র দখলে যাওয়ার পথে, সেগুলি হল সন্দেশখালি, বেড়মজুর ১ নম্বর, দুর্গামণ্ডপ, কোড়াকাটি এবং ন্যাজাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এই পাঁচটি পঞ্চায়েতের পাশাপাশি সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতিও তৃণমূলের হাতছাড়া হতে চলেছে। ফলে সন্দেশখালির গ্রামীণ রাজনীতিতে NCPI-র সাংগঠনিক শক্তি আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেই মিনাখা পঞ্চায়েত সমিতি এবং সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির দখল নিয়েছিল NCPI। এবার সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতিও তাদের হাতে চলে গেলে সন্দেশখালির দু’টি পঞ্চায়েত সমিতিই তৃণমূলের হাতছাড়া হবে। রাজনৈতিকভাবে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এর আগে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১৩টি গ্রাম পঞ্চায়েত এবং দু’টি পঞ্চায়েত সমিতির দখল নিয়েছিল NCPI। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হতে চলেছে আরও পাঁচটি গ্রাম পঞ্চায়েত এবং একটি পঞ্চায়েত সমিতি। ফলে বসিরহাটের পাশাপাশি সন্দেশখালিতেও তৃণমূলের সাংগঠনিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us