Sandeshkhali: মহিলাদের ধরলেন ‘চণ্ডী’ রূপ! বললেন, ‘১০০০ টাকা চাই না, আমাদের স্বামীরা খেটে খাওয়াতে পারে’

Sandeshkhali: এ দিন কার্যত লাঠি-ঝাঁটা হাতে ফের রাস্তায় নামেন গ্রামের মহিলারা। আজ পুলিশ তাঁদের সামনে আসতেই কার্যত ক্ষোভ উগরে দেন। শেখ শাহজাহান, সিরাজ ডাক্তার, অজিত মাইতির গ্রেফতারির দাবি জানাতে থাকেন। পাশাপাশি সরব হন পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে। পুলিশ আধিকারিকরা তাঁদের শান্ত হতে বারবার অনুরোধ করেন।

Sandeshkhali: মহিলাদের ধরলেন চণ্ডী রূপ! বললেন, ১০০০ টাকা চাই না, আমাদের স্বামীরা খেটে খাওয়াতে পারে
ফের উত্তপ্ত বেড়মজুরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 25, 2024 | 2:28 PM

সন্দেশখালি: রবিবার সন্দেশখালি গিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। তাঁদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। একদিকে মন্ত্রীরা যখন সন্দেশখালির এক প্রান্তের ক্ষোভ শান্ত করছেন, সেই সময় ফের মহিলাদের একাংশের অভিযোগে জ্বলেছে বেলমজুর।

এ দিন কার্যত লাঠি-ঝাঁটা হাতে ফের রাস্তায় নামেন গ্রামের মহিলারা। আজ পুলিশ তাঁদের সামনে আসতেই কার্যত ক্ষোভ উগরে দেন। শেখ শাহজাহান, সিরাজ ডাক্তার, অজিত মাইতির গ্রেফতারির দাবি জানাতে থাকেন। পাশাপাশি সরব হন পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে। পুলিশ আধিকারিকরা তাঁদের শান্ত হতে বারবার অনুরোধ করেন। তাঁরা বলেন, “আপনারা প্লিজ আমাদের কথা শুনুন। আইন নিজের হাতে তুলে নেবেন না।” তবে সেই কথা কার্যত কানেই তোলেননি মহিলারা। প্রত্যেকের একটাই দাবি, অভিযুক্তদের শাস্তি দিতেই হবে।

আজ সংবাদ মাধ্যমের সামনে এক মহিলা বলেন, “শেখ শাহজাহান, সিরাজ ডাক্তার, অজিত মাইতির গ্রেফতারি চাই।” অপরদিকে, আরও একজন রণচণ্ডী রূপ ধারণ করেন। বলেন, “আমাদের চাই না ১০০০ টাকা। আমাদের স্বামীরা খেটে খাওয়াতে পারে। কেন পুলিশ আমাদের বাড়ির ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে?”

Follow Us