AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সন্দেশখালি

সন্দেশখালি

উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি বিধানসভা। একেবারে সীমান্তবর্তী এলাকা এটি। মূলত রয়্যাল বেঙ্গল টাইগার, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে এতদিন শিরোনামে উঠে আসত এই এলাকার নাম। তবে ২০২৪ সালের ৫ জানুয়ারি থেকে ‘পরিচয় চিহ্ন’ বদলে যায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকার। রেশন দুর্নীতি মামলায় সেদিন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এরপর ইডির উপর হামলার অভিযোগ। সরবেড়িয়া নামে স্থানীয় এক গ্রাম কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে। এরপর ক্রমেই একের পর এক ঘটনাক্রম সন্দেশখালিতে। ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে একদিকে তৃণমূল পথে নামে। অন্যদিকে গ্রামের লোকেরা পথে নামে তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে। শাহজাহানের দাপটের পাশাপাশি শিবু হাজরা, উত্তম সর্দারের মতো পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধেও ফুঁসে ওঠে এলাকার বাসিন্দারা। মুখ খুলতে শুরু করে তারা। বাঁশ, লাঠিসোঁটা, ঝাঁটা নিয়ে বাড়ির মেয়েবউরা পথে নামেন। থানা ঘেরাও করেন। সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা।

Read More

Sandeshkhali: সন্দেশখালিতে ৫ বছর পর মাটি খুঁড়ে তোলা হল BJP কর্মীর দেহ, কেন?

Sandeshkhali BJP worker murder: আস্তিকচন্দ্র দাসের বাড়ি সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানার কালীনগর অঞ্চলের ঝনঝনিয়া এলাকায়। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার জেরে আস্তিকচন্দ্র দাসকে মারধর করে খুনের অভিযোগ ওঠেছে। মৃতের পরিবারের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল।

Sandeshkhali: ধাক্কা মেরেই পালিয়ে গেল ট্রাকচালক! জেলে বসেই খুনের ছক শাহজাহানের?

Sheikh Shahjahan: যা ঘিরে তুঙ্গে পারদ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। তারপর থেকেই ভয়াবহ দুর্ঘটনা চরিত্র বদলে হয়েছে 'খুনের ছক।' উঠেছে নানা অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য়ে উঠে এসেছে চাঞ্চল্যকর প্রসঙ্গ।

CBI: এবার সিবিআইয়ের জালে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত, কী অভিযোগে গ্রেফতার?

CBI arrests Shahjahan aide: বছর দুয়েক আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। ২০২৪ সালের ৫ জানুয়ারি সন্দেশখালির তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেইসময় তাঁদের উপর হামলা চালায় শাহজাহানের লোকজন। এমনকি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মারধরের অভিযোগ উঠে।

Sandeshkhali: সন্দেশখালিতে ফের অশান্তির আগুন? দলের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল বিধায়ক

Sandeshkhali: সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেন, "বর্তমানে কিছু মানুষ এখনও সেইগুলো উস্কে রাখার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। তারা চাইছে, আগের পরিবেশ থাকুক। এই জন্য মানুষকে ভুলপথে চালিত করছে। কিছু ভাইরাল অডিয়ো আমরা দেখেছি।"

Calcutta High Court: সন্দেশখালি গণধর্ষণ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, থানার কাজে অসন্তুষ্ট আদালত

Sandeshkhali: এই মামলায় নির্যাতিতা আগে আদালতে জানিয়েছিলেন, সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই তাঁকে নানাভাবে হেনস্থা করছে তৃণমূলের লোকজন। এ কথা শুনে জানুয়ারি মাসের শুরুর দিকে নির্যাতিতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

Sandeshkhali: বছরের শুরুতে ফের জাগছে সন্দেশখালি? TMC-নেতার বিরুদ্ধে কোর্টে এলেন মহিলা

Sandeshkhali news: এক সময় সন্দেশখালিতে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে পথে নেমেছিলেন সাধারণ মানুষজন। গ্রামের মহিলারা লাঠি-ঝাঁটা হতে বেরিয়েছিলেন। তাঁদের উপর নির্যাতন নিয়ে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ করেছিলেন।

Sandeshkhali: মালদহের পর এবার সন্দেশখালি! TMC নেতাকে লক্ষ্য করে দেদার গুলি

Sandeshkhali: সন্দেশখালি সরবেড়িয়ার আজারহাটি পঞ্চায়েত প্রধান যাদবকুমার মণ্ডল, তাঁর বাড়ি লক্ষ্য করেই চলেছে গুলি। যাদবকুমার সরবেড়িয়া এলাকার বাসিন্দা। তাঁর বাড়ি লক্ষ্য করে লাগাতার গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। বিষয়টি বুঝতে পেরে তিনি বাড়ির বাইরে আর পা রাখেননি।

Sandeshkhali Rural Hospital: সন্দেশখালির আর এক ‘করুণ’ ছবি, নদী পেরিয়েও ‘ভরসা’ নেই

Sandeshkhali Rural Hospital: প্রতিদিন গড়ে প্রায় ৩০০ রোগী আসেন গ্রামীণ এই হাসপাতালে। মাত্র ৩০টি বেড রয়েছে হাসপাতালে। যা চাহিদার তুলনায় একদম কম বলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, হাসপাতালে চিকিৎসক মাত্র ৩ জন। তাই নদী পার করে হাসপাতালে এলেও বেশিরভাগ সময় রেফার করে দেওয়া হয়।

Sandeshkhali: গলার কাঁটা এবার গিলে ফেলল তৃণমূল! মমতা পৌঁছনোর আগেই ঘটে গেল সবটা

Sandeshkhali: বস্তুত, সন্দেশখালি আন্দোলনে মহিলাদের প্রথম থেকে অভিযোগ ছিল এলাকার স্থানীয় তৃণমূল নেতারা জোর করে জমি দখল করছে। মাছের ভেরি দখল করেছে। মহিলাদের উপর অত্যাচার করেছে। সেই সময় দলের বিরুদ্ধে ধীরে-ধীরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সুজয়।

CM Mamata in Sandeshkhali: ‘সন্দেশখালিতে আরও সন্দেশের দোকান হবে, আসছে দুয়ারে সরকার’, মোট ১১৩ কোটি টাকার প্রকল্পের উদ্বোধনী মঞ্চে বললেন মমতা

CM Mamata in Sandeshkhali: এদিন মোট ১১৩ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করছেন সন্দেশখালি থেকে। বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই একের পর এক বড় ঘোষণা করতে দেখা যায় তাঁকে। সাফ জানিয়ে দেন সন্দেশখালিতে আবার হবে দুয়ারে সরকার।