AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: গলার কাঁটা এবার গিলে ফেলল তৃণমূল! মমতা পৌঁছনোর আগেই ঘটে গেল সবটা

Sandeshkhali: বস্তুত, সন্দেশখালি আন্দোলনে মহিলাদের প্রথম থেকে অভিযোগ ছিল এলাকার স্থানীয় তৃণমূল নেতারা জোর করে জমি দখল করছে। মাছের ভেরি দখল করেছে। মহিলাদের উপর অত্যাচার করেছে। সেই সময় দলের বিরুদ্ধে ধীরে-ধীরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সুজয়।

Sandeshkhali: গলার কাঁটা এবার গিলে ফেলল তৃণমূল! মমতা পৌঁছনোর আগেই ঘটে গেল সবটা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 30, 2024 | 8:03 PM
Share

সন্দেশখালি: তিনি সন্দেশখালি আন্দোলনের মুখ ছিলেন। এক সময় শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারদের বিরুদ্ধে এক জোট করেছিলেন মহিলাদের। দলে থেকেও বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। সেই সুজয় মাস্টারকে এবার ধরানো হল তৃণমূলের পতাকা। মুখ্যমন্ত্রী সন্দেশখালি পৌঁছনোর আগেই তৃণমূল কর্মী সুজয়কে তৃণমূলেই যোগদান করানো হল। তবে কি যে কোনও মর্মে গলার কাঁটাকে গিলে ফেলতে চাইছে শাসকদল?

তৃণমূলে যোগ সুজয় মাস্টারের

বস্তুত, সন্দেশখালি আন্দোলনে মহিলাদের প্রথম থেকে অভিযোগ ছিল এলাকার স্থানীয় তৃণমূল নেতারা জোর করে জমি দখল করছে, মাছের ভেরি দখল করেছে। এমনকী, মহিলাদের উপর অত্যাচারেরও গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠেছে। সেই সময় দলের বিরুদ্ধেই ধীরে-ধীরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সুজয়। স্থানীয় সূত্রে খবর, গ্রামের মহিলাদের সঙ্ঘবদ্ধ করেন তিনি। বিজেপির রেখা পাত্রর পাশাপাশি মহিলাদের আন্দোলনের মুখ হয়ে ওঠেন সুজয় মাস্টার। পরে যদিও রেখার সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর।

সন্দেশখালি পর্বে সাংসদ পার্থ ভৌমিক থেকে মন্ত্রী সুজিত বসুরা পৌঁছন সুজয় মাস্টারের বাড়িতে। দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন। পরে তাঁকে নিয়ে গ্রামে-গ্রামে ঘুরিয়েছিলেন। ফলে সন্দেশখালিতে যে তৃণমূলের সুজয় মাস্টারকে প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে তৃণমূল কর্মীকে তৃণমূলেই যোগদান করিয়ে কি ‘গলার কাঁটা’ সরাতে চাইল তৃণমূল? প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?