
বীরভূম: দিন কয়েক আগেই মা তারাকে পুজো দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আশ্বাস দিয়েছিলেন, রাজকীয় ভাবে হবে এ বছর কৌশিকী অমাবস্যা। তার জন্য বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত পাঁচ কোটি টাকা। অবশেষে পুলিশের পক্ষ থেকে সেই রুট ম্যাপ প্রকাশ করা হলো আজ। এছাড়াও টিকিট কাটা যাবে অনলাইনে।
সম্প্রতি, তারকেশ্বরে জলযাত্রীদের জন্য পুষ্পবৃষ্টির আয়োজন করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় হেলিকপ্টারের উপর থেকে পুষ্পবৃষ্টি করা হয়। এছাড়াও জলযাত্রীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করেছিলেন শুভেন্দু অধিকারীর সরকার। এবার কৌশিকী অমাবস্যাতেও বড় উদ্যোগ নিচ্ছে সরকার। চলতি বছর কৌশিকী অমাবস্যা পড়বে ১০ সেপ্টেম্বর লাগবে ১মিনিটে। ছাড়বে পরের দিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর ৮টা ৫০ মিনিটে।
এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে এ বছরই প্রথম তারাপীঠে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হবে ভক্তদের উদ্দেশ্যে। কৌশিকী অমাবস্যায় এবছর সেবাশিবির থাকবে ৮ টি নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে প্রায় ৪ হাজার পুলিশ কর্মী। পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে ২৭ টি। ওয়াচ টাওয়ার থাকবে ১১ টি। থাকছে ৪০০-র বেশি সিসিটিভি ক্যামেরা (CCTV)। দিয়ে মোড়া হবে তারাপীঠ এলাকাকে। বিপর্যয় মোকাবিলা দল থাকবে ২৫ জনের।
এদিকে, আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে প্রশাসন ও মন্দির কমিটির বৈঠকের পর এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে ৫০০ জন ভক্তের জন্য অনলাইন ভিআইপি টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পরবর্তীতে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে টাইম স্লট বুকিংয়ের সুবিধাও যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।