Bangladeshi Arrest: SIR আবহে সীমান্ত থেকে গ্রেফতার ২ বাংলাদেশি

North 24 Pargana: জানা যাচ্ছে, রাতে সীমান্ত এলাকায় যখন পুলিশের টহলদারি চলছিল। সেই সময় পুলিশের নজরে আসে এই দুই ব্যক্তি সীমান্ত এলাকা দিয়ে ঘোরাঘুরি করছে। পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন তাঁরা স্বীকার করে নেন, তাঁদের বাড়ি বাংলাদেশে।

Bangladeshi Arrest: SIR আবহে সীমান্ত থেকে গ্রেফতার ২ বাংলাদেশি
বাংলাদেশি গ্রেফতারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 14, 2026 | 5:38 PM

স্বরূপনগর: বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে। বিচার বিভাগের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া চলছে। এই আবহের মধ্যে ফের একবার সীমান্ত থেকে গ্রেফতার দুই বাংলাদেশি নাগরিক। সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে দুজন। অভিযুক্তদের নাম বিবেক মণ্ডল ও নজরুল ইসলাম। স্বরুপনগর থানার হাকিমপুর সীমান্তের ঘটনা।

জানা যাচ্ছে, রাতে সীমান্ত এলাকায় যখন পুলিশের টহলদারি চলছিল। সেই সময় পুলিশের নজরে আসে এই দুই ব্যক্তি সীমান্ত এলাকা দিয়ে ঘোরাঘুরি করছে। পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন তাঁরা স্বীকার করে নেন, তাঁদের বাড়ি বাংলাদেশে। তাঁরা বেআইনিভাবে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছে। এরপরই তাঁদের গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। আজ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে স্বরুপনগর থানার পুলিশ।

বস্তুত,বাংলায় এসআইআর-এর আবহে একাধিক বাংলাদেশি গ্রেফতার হয়েছিলেন। এসআইআর শুরু হতেই দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা ব্যাগ-প্যাটরা গুছিয়ে রওনা দিয়েছিলেন। সীমান্তে বাড়ি ফেরার ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনকী, হাকিমপুর থেকে গতবছর ৪৫ জন বাংলাদেশি গ্রেফতারও হয়েছিলেন। এরপর একাধিকবার এই সীমান্ত থেকে বহু মানুষ গ্রেফতার হন।

Follow Us