Basirhat: আগ্নেয়াস্ত্র ও কার্তুজ এবং চোরাই বাইক সহ পুলিশের জালে দুই কুখ্যাত দুষ্কৃতী

ধৃতদের নাম শেখ আবদুল্লা ওরফে প্রিন্স (২৬) এবং শেখ ইমতিয়াজ আলম (৩৬)। পুলিশ সূত্রে খবর, প্রিন্সের বাড়ি নৈহাটির ঠাকুরপাড়ায়। বর্তমানে তিনি মাটিয়া থানার সাংবেড়িয়া এলাকায় থাকতেন। অন্যদিকে, ইমতিয়াজের বাড়ি মাটিয়া থানার চাঁদনগর গ্রামে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক খুনের চেষ্টা, হুমকি, মাছের ভেড়ি লুট, ডাকাতি, ছিনতাই সহ একাধিক কাজের অভিযোগ রয়েছে।

Basirhat: আগ্নেয়াস্ত্র ও কার্তুজ এবং চোরাই বাইক সহ পুলিশের জালে দুই কুখ্যাত দুষ্কৃতী
গ্রেফতার দুই দুষ্কৃতীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 17, 2026 | 3:38 PM

বসিরহাট: দুর্গাপুজোর (Durga Puja) আবহে গভীর রাতে ভয়ঙ্কর ঘটনা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার পুলিশের নাকা চেকিং, তল্লাশিতে পুলিশের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি দেশীয় পিস্তল। দু’টি তাজা কার্তুজ এবং একটি চোরাই মোটরসাইকেল।

ধৃতদের নাম শেখ আবদুল্লা ওরফে প্রিন্স (২৬) এবং শেখ ইমতিয়াজ আলম (৩৬)। পুলিশ সূত্রে খবর, প্রিন্সের বাড়ি নৈহাটির ঠাকুরপাড়ায়। বর্তমানে তিনি মাটিয়া থানার সাংবেড়িয়া এলাকায় থাকতেন। অন্যদিকে, ইমতিয়াজের বাড়ি মাটিয়া থানার চাঁদনগর গ্রামে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক খুনের চেষ্টা, হুমকি, মাছের ভেড়ি লুট, ডাকাতি, ছিনতাই সহ একাধিক কাজের অভিযোগ রয়েছে।

পুলিশ বহুদিন ধরেই এদের খুঁজছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তারা। পুলিশ তাদের জিজ্ঞাসা করছে যে এদের সঙ্গে আর কারা কারা জড়িত আছে। এই অস্ত্র কোথা থেকে এল, চোরাই মোটরসাইকেলটির সঙ্গেই বা কী যোগ তা খতিয়ে দেখছে পুলিশ। দুজনকে গ্রেফতার করে আজ মাটিয়া থানার পুলিশ বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us