Bratya Basu: ১২০০ কোটি আটকে রেখেছে কেন্দ্র, ন্যায্য টাকা দিচ্ছে না: ব্রাত্য

Bratya Basu: প্রসঙ্গত, একশো দিনের কাজ, আবাস যোজনা, মিড ডে মিল সহ একাধিক টাকা বাংলার জন্য বন্ধ রেখেছে কেন্দ্র। অভিযোগ, বেলাগাম দুর্নীতি হচ্ছে কেন্দ্রীয় এই সকল প্রকল্পে। তবে কেন্দ্রের এই অভিযোগকে বরাবরই নস্যাৎ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।

Bratya Basu: ১২০০ কোটি আটকে রেখেছে কেন্দ্র, ন্যায্য টাকা দিচ্ছে না: ব্রাত্য
ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 09, 2024 | 8:41 PM

ব্যারাকপুর: কেন্দ্রকে দুষলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষাক্ষেত্রে বাংলার টাকা আটকে রাখার প্রসঙ্গ তোলেন তিনি। এই টাকা আটকে রেখে কেন্দ্র বাটপারি করছে বলেও অভিযোগ করেন ব্রাত্য।

এ দিন রাজ্যের শিক্ষামন্ত্রীকে একাধিক ইস্যুতে বক্তব্য রাখতে শোনা যায়। তিনি বলেন, “সর্বশিক্ষা মিশনে ১২০০ কোটি টাকা আটকে রেখেছে। মিড ডে মিলের চাল নিয়ে বাটপারি করছে, রাহাজানি করছে কেন্দ্র। আমি ধিক্কার জানাই। এই টাকা আমাদের ন্যায্য টাকা। আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ টাকা। কেন্দ্রের সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী মিড ডে মিলের এই টাকা আমাদের দিয়ে দেওয়া উচিত। এটা দশ মাসের বেশি হয়ে গিয়েছে। এটা দুর্ভাগ্যজনক।”

প্রসঙ্গত, একশো দিনের কাজ, আবাস যোজনা, মিড ডে মিল সহ একাধিক টাকা বাংলার জন্য বন্ধ রেখেছে কেন্দ্র। অভিযোগ, বেলাগাম দুর্নীতি হচ্ছে কেন্দ্রীয় এই সকল প্রকল্পে। তবে কেন্দ্রের এই অভিযোগকে বরাবরই নস্যাৎ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। বাংলার প্রাপ্য টাকা আটকানোর জন্য তাদের দোষারোপ করেছে। কেন্দ্রের দাবি, সর্বশিক্ষা মিশনে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এ রাজ্যে।শুধু তাই নয়, নির্ধারিত পরিমাপের চেয়ে কম পরিমাপ খাবার দেওয়া হয়েছে পড়ুয়াদের। এরপরই টাকা আটকে দিয়েছিল কেন্দ্র। শনিবার সেই বিষয়টিই পুনরায় উত্থাপন করেন ব্রাত্য।

Follow Us