Durgapur News: ফ্রিজে তোলা কুকুরের খাবার আর রান্নাঘরের মাটিতে… হোটেলে ঢুকে গা ঘিন ঘিন করে উঠল আধিকারিকদের

Durgapur: খাদ্য সুরক্ষা দফতরের অভিযোগ হোটেলগুলিতে দীর্ঘদিনের পুরনো খাবার মজুত থাকলেও সেগুলির গায়ে কোনও নির্দিষ্ট তারিখ বা প্রয়োজনীয় ট্যাগ লাগানো ছিল না। কোন খাবার কবে তৈরি হয়েছে, কতদিন ধরে সংরক্ষণ করা হয়েছে, তার কোনও স্পষ্ট হিসাব ছিল না।

Durgapur News: ফ্রিজে তোলা কুকুরের খাবার আর রান্নাঘরের মাটিতে... হোটেলে ঢুকে গা ঘিন ঘিন করে উঠল আধিকারিকদের
হোটেলের অবস্থা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 03, 2026 | 3:46 PM

দুর্গাপুর: হোটেলের রান্নাঘরে কুকুরের খাবার। মানুষের খাবার রাখা ফ্রিজে। খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্যকর তথ্য। তিন জায়গায় জরিমানা পঁচিশ হাজার টাকা।

হোটেলের রান্নাঘরে থরে থরে সাজানো বাসি, পুরোনো ও পচা খাবার, শুধু তাই নয় ফ্রিজের ভেতর রাখা রয়েছে কুকুরের খাবারও। কোথাও ছাতা ধরা চিকেন, কোথাও পনিরে ছত্রাক। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে বহুদিনের পুরনো মশলা, বাসি ভাত, বাসি তরকা, চানা মসলা-সহ নানা ধরনের খাবার ও খাদ্যসামগ্রী। মানুষের পাতে এমন অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছিল কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

দুর্গাপুরের মুচিপাড়ার একাধিক হোটেলে খাদ্য সুরক্ষা দফতর, দুর্গাপুর নগর নিগম ও পুলিশের যৌথ অভিযানে সামনে এল এমনই চাঞ্চল্যকর ছবি। অভিযান চলাকালীন হোটেলগুলির রান্নাঘর ও খাবার সংরক্ষণের জায়গায় তল্লাশি চালাতেই একের পর এক অনিয়ম সামনে আসে। খাদ্য সুরক্ষা দফতরের অভিযোগ হোটেলগুলিতে দীর্ঘদিনের পুরনো খাবার মজুত থাকলেও সেগুলির গায়ে কোনও নির্দিষ্ট তারিখ বা প্রয়োজনীয় ট্যাগ লাগানো ছিল না। কোন খাবার কবে তৈরি হয়েছে, কতদিন ধরে সংরক্ষণ করা হয়েছে, তার কোনও স্পষ্ট হিসাব ছিল না।

এরপরে একটি বেকারিতে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। সেখানে দোকানে বৈধ কাগজ না থাকায় দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং আপাতত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু কেক বিস্কুট, পাউরুটি বাজেয়াপ্ত করা হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us