Food Safety Department: ‘বিরিয়ানিতে কী মেশাও? এটা কী আলু?’,খাবারের দোকানে হানা দিতেই যা দেখলেন অফিসাররা…

Durgapur: খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক শুভম ঘোষ জানিয়েছেন, তাঁদের ধারাবাহিক অভিযান চলছে। যারা এইভাবে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি করছে বা রং মিশিয়ে খাবার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আধিকারিকরা একটি বিরিয়ানির দোকানে ঢোকেন। বলতে শোনা যায়, "ফ্রিজ পরিষ্কার করেন না? এগুলো কী রং? আলু বাইরে কেন? বিরিয়ানিতে কী মেশাও? এই তেল চলবে না।"

Food Safety Department: বিরিয়ানিতে কী মেশাও? এটা কী আলু?,খাবারের দোকানে হানা দিতেই যা দেখলেন অফিসাররা...
বিরিয়ানিতে কী মেশানো হচ্ছে?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 14, 2026 | 8:57 PM

দুর্গাপুর: পুজোর আগে থেকে শুরু হয়েছে অভিযান। তবে সেই অভিযান চালিয়েও সতর্ক হল না অসাধু ব্যবসায়ীরা? সেই সতর্কবার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফের সেই একই ছবি দুর্গাপুরের গোপালমাঠ বাজারে। মুদিখানা দোকানে মিলল মেয়াদোত্তীর্ণ সস ও কাসুন্দি। বিরিয়ানির দোকানে হদিশ বাসি মশলা, পেঁয়াজ ও আলু । শুধু তাই নয়, রান্নার কাজে ব্যবহার করা হচ্ছিল একাধিকবার ব্যবহৃত তেলও।

পুজোর আগে গোপালমাঠ বাজারে অভিযান চালিয়ে একাধিক মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে পচা ও বাসি খাবার এবং রান্নাঘরে বিষাক্ত পোকামাকড়ের উপস্থিতি দেখতে পেয়েছিলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেই সময় একাধিক দোকানের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু পুজো মিটতেই ফের অভিযান চালিয়ে দেখা গেল পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন হয়নি। পুরনো ছবিই যেন আবার ফিরে এসেছে।

খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক শুভম ঘোষ জানিয়েছেন, তাঁদের ধারাবাহিক অভিযান চলছে। যারা এইভাবে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি করছে বা রং মিশিয়ে খাবার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আধিকারিকরা একটি বিরিয়ানির দোকানে ঢোকেন। বলতে শোনা যায়, “ফ্রিজ পরিষ্কার করেন না? এগুলো কী রং? আলু বাইরে কেন? বিরিয়ানিতে কী মেশাও? এই তেল চলবে না।” খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক শুভম ঘোষ বলেন, “আজ অভিযানে বেরিয়েছি। মেয়াদ উত্তীর্ণ যা ছিল সব বের করে ফেলে দিয়েছি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us