Agnimitra Paul-Police Chaos: এত গাড়ি নিয়ে কেন ঘুরছেন অগ্নিমিত্রা? পুলিশের সঙ্গে তুমুল তর্ক-বাদানুবাদ

West Bengal Assembly Election 2026 Update: আজ সকালে ভোট দেওয়ার পরই রানিগঞ্জ পঞ্চায়েতের গ্রামীণ এলাকায় ঘুরছিলেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা ও তাঁর সিকিউরিটি সহ দুটি গাড়ি ছিল। তাঁর গাড়ির পিছনে থাকা সংবাদমাধ্যমের গাড়ি আটকে দেন রানিগঞ্জের নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা। তাঁর সঙ্গে বচসায় জড়ান অগ্নিমিত্রা।

Agnimitra Paul-Police Chaos: এত গাড়ি নিয়ে কেন ঘুরছেন অগ্নিমিত্রা? পুলিশের সঙ্গে তুমুল তর্ক-বাদানুবাদ
পুলিশের সঙ্গে বচসা অগ্নিমিত্রার।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 23, 2026 | 3:18 PM

আসানসোল: আসানসোলের রানিগঞ্জে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-কে বাধা পুলিশের। আধিকারিকের সঙ্গে তীব্র বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

আজ সকালে ভোট দেওয়ার পরই রানিগঞ্জ পঞ্চায়েতের গ্রামীণ এলাকায় ঘুরছিলেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা ও তাঁর সিকিউরিটি সহ দুটি গাড়ি ছিল। তাঁর গাড়ির পিছনে থাকা সংবাদমাধ্যমের গাড়ি আটকে দেন রানিগঞ্জের নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা। তাঁর সঙ্গে বচসায় জড়ান অগ্নিমিত্রা।

নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা অগ্নিমিত্রাকে জানান ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এত গাড়ি নিয়ে ঘোরা যাবে না। এই নিয়ে বাঁধে তর্ক।  আইসি নাসরিন সুলতানা দাবি করেন, প্রার্থীর সঙ্গে ৩টির বেশি গাড়ি থাকবে না।

পাল্টা অগ্নিমিত্রা জানান, তিনি মাত্র ২টি গাড়ি নিয়ে ঘুরছেন। তাই তাঁকে আটকাতে পারবে না পুলিশ। পিছনে সংবাদ মাধ্যমের গাড়ি রয়েছে, এই প্যাঁচ দেখিয়ে স্বাধীনভাবে ঘুরতে বাধা দেওয়া যাবে না। সংবাদ মাধ্যম স্বতন্ত্র। তাঁদের কাজে বাধা দেওয়ার এক্তিয়ার নেই রাজ্য পুলিশের।

এদিকে, কোথায় এই গাড়ি নিয়ে ঘোরার নিয়ম? তার কাগজ দেখাতে পারেনি রাজ্য পুলিশ। নিমচা কালিয়ারী হিন্দি প্রাইমারি স্কুলের বাইরে এই ঘটনায় ভিড় জমে যায় বুথের ১০০ মিটারের মধ্যে। তখন দেখা যায়, রাজ্য পুলিশও নেই। পরিস্থিতি বেগতিক দেখে এলাকায় আসে পুলিশ। জমায়েত সরায় তাঁরা।

ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Follow Us