Asansol: ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র, পোশাক এলোমেলো, মহিলার ভয়ঙ্কর পরিণতি

Woman found dead: অনিতা দীর্ঘদিন ধরে ওই আবাসনে একাই থাকতেন। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে আলাদা থাকেন এবং ছেলে-মেয়েরাও কাজের সূত্রে বাইরে অবস্থান করছেন। মঙ্গলবার রাতে ঘরের ভিতরে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ইতস্তত ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল এবং মহিলার পোশাক ছিল এলোমেলো।

Asansol: ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র, পোশাক এলোমেলো, মহিলার ভয়ঙ্কর পরিণতি
মহিলার দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 07, 2026 | 4:32 PM

আসানসোল: এক মহিলার রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানিগঞ্জের জে কে নগর কোলিয়ারি এলাকায় । মৃতার নাম অনিতা দেবী (৫০)। মঙ্গলবার গভীর রাতে আবাসন থেকে তাঁর দেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাঁর পোশাক অবিন্যস্ত ছিল। ঘরের সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিতা দীর্ঘদিন ধরে ওই আবাসনে একাই থাকতেন। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে আলাদা থাকেন এবং ছেলে-মেয়েরাও কাজের সূত্রে বাইরে অবস্থান করছেন। মঙ্গলবার রাতে ঘরের ভিতরে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ইতস্তত ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল এবং মহিলার পোশাক ছিল এলোমেলো। ঘরের এমন দৃশ্য দেখে প্রাথমিক অনুমান, মৃত্যুর আগে কোনও ধস্তাধস্তি বা শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে থাকতে পারে।

 ঘটনার খবর পাওয়া মাত্রই রাতেই ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ প্রতিনিধি দল। ঘটনাস্থলে সরজমিনে তদন্তে যান পুলিশ কমিশনার ড. প্রণব কুমার এবং ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস-সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা। অপরাধীদের সন্ধান ও সূত্র চিহ্নিত করতে ঘটনাস্থলে স্নিফার ডগ  আনা হয়। ফরেনসিক প্রমাণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য-নমুনা সংগ্রহের স্বার্থে পুরো আবাসনটি বর্তমানে পুলিশ ঘিরে রেখেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us