BJP-TMC: তৃণমূলের বিরুদ্ধে ব্রিগেডমুখী বাস ভাঙচুরের অভিযোগ বিজেপির
BJP in Bengal: রাস্তাতেই আক্রমণের মুখে পড়ে বাসটি। ভেঙে দেওয়া হয়েছে জানলা। এক বিজেপি কর্মীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গ তুলেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, এসব করে তৃণমূলের কোনও লাভ হবে না।
বেলদা: বেলদায় বিগ্রেডমুখী বাস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেলদা থেকে বিজেপির কর্মী-সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে আসছিল বাসটি। রাস্তাতেই আক্রমণের মুখে পড়ে বাসটি। ভেঙে দেওয়া হয়েছে জানলা। এক বিজেপি কর্মীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গ তুলেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, এসব করে তৃণমূলের কোনও লাভ হবে না। এসব আর চলবে না বাংলায়।
Follow Us