Dev: ১ লক্ষেরও বেশি টাকা নিয়ে চাকরি দেননি দেব ‘ঘনিষ্ঠ’, উঠল মারাত্মক অভিযোগ

Dev: ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকায়। সেখানে দীর্ঘদিন ধরেই বসবাস করেন গঙ্গেশ সাঁতরা। অভিযোগকারীর দাবি, ২০২২ সালের এপ্রিল মাসে মেয়ের জন্য চাকরির আশায় তিনি টাকা দিয়েছিলেন।

Dev: ১ লক্ষেরও বেশি টাকা নিয়ে চাকরি দেননি দেব ঘনিষ্ঠ, উঠল মারাত্মক অভিযোগ
দেব অধিকারী, তৃণমূল সাংসদImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 12, 2024 | 2:50 PM

ঘাটাল: আশাকর্মীর পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। ঘাটালের সাংসদ দীপক অধিকারীর ঘনিষ্ঠ রামপদ মান্নার বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তি। যদিও, রামপদ মান্না জানিয়েছেন, তিনি ওই ব্যক্তিকে চেনেন না।

ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকায়। সেখানে দীর্ঘদিন ধরেই বসবাস করেন গঙ্গেশ সাঁতরা। অভিযোগকারীর দাবি, ২০২২ সালের এপ্রিল মাসে মেয়ের জন্য চাকরির আশায় তিনি টাকা দিয়েছিলেন। আশা কর্মীর পদে চাকরির জন্য আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার টাকা এজেন্ট মারফত রামপদ মান্না নেন। কিন্তু টাকা নিলেও চাকরি হয়নি বলে দাবি অভিযোগকারীর। শুধু তাই নয়, চাকরি পাওয়া তো দূর, পাওনা টাকা ফেরত পর্যন্ত পাননি তাঁরা। এই বিষয়ে অভিযুক্ত রামপদ মান্না বলেন, “আমি ওদের চিনি না। এই নিয়ে আমার কাছে কোনও খবরও নেই।”

অবশেষে শুক্রবার চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় প্রতারিতের পরিবার। অভিযোগ, প্রথমে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। সেই কারণে ইমেইল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। গোটা ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল ও বিদায়ী সাংসদ দেবকে বিঁধেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। অন্যদিকে এ নিয়ে দেব বলেন, “অভিযোগ সত্যি প্রমাণিত হলে তদন্ত হবে। যে দোষী তাকে শাস্তি পেতে হবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us