Pingla ISI Spy Arrest: মেদিনীপুর থেকে তথ্য যেত পাকিস্তানে! বড় পর্দার ফাঁস STF-এর

West Midnapore ISI Spy Case: কোনও ক্রেতা যদি সিম কার্ড তোলার জন্য মোবাইলের দোকানে কাগজপত্র-নথি জমা দিতেন, সেই নথি ইস্যু করেই আরেকটি সিম কার্ড তোলা হত। এই সিম কার্ডের ডিটেইল পাকিস্তানি চরকে দিত গৌতম। তারপর সেই ভারতীয় সিম দিয়ে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট খোলা হত পাকিস্তানে। দেশের অভ্যন্তরীণ তথ্য পাচার হয়ে যেত। 

Pingla ISI Spy Arrest: মেদিনীপুর থেকে তথ্য যেত পাকিস্তানে! বড় পর্দার ফাঁস STF-এর
পিংলা থেকে পাক চর গ্রেফতারImage Credit source: Meta AI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 29, 2026 | 5:15 PM

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দুই পাক চর গ্রেফতার। পাক গুপ্তচর সংস্থা ISI-এর চর গৌতম খাড়া ও শেখ মুরসালিনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত গৌতম খাড়া মোবাইল ফোনের সিম কার্ড বিক্রেতা। মুরসালিনকে প্রি-অ্যাকটিভ  সিম কার্ড ও নম্বর সরবরাহ করত গৌতম। সেই সিম ISI হ্যান্ডলারদের কাছে পৌঁছে দিত মুরসালিন।

কোনও ক্রেতা যদি সিম কার্ড তোলার জন্য মোবাইলের দোকানে কাগজপত্র-নথি জমা দিতেন, সেই নথি ইস্যু করেই আরেকটি সিম কার্ড তোলা হত। এই সিম কার্ডের ডিটেইল পাকিস্তানি চরকে দিত গৌতম। তারপর সেই ভারতীয় সিম দিয়ে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট খোলা হত পাকিস্তানে। দেশের অভ্যন্তরীণ তথ্য পাচার হয়ে যেত।

অনেকদিন ধরে জাল পেতেছিলেন তদন্তকারীরা। আপাতত ধৃতদের জেল হেফাজতে রাখা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, সে বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তদন্তকারীদের অনুমান, এই চক্রের জাল আরও গভীরে বিস্তৃত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে এই সিম কার্ডগুলি ব্যবহার করে দেশের কোন কোন স্পর্শকাতর তথ্য ও সামরিক গোপনীয়তা পাকিস্তানের হ্যান্ডলারদের কাছে পাচার করা হয়েছে। এছাড়া, এই চক্রে ভিনরাজ্যের কোনও যোগসূত্র বা অন্য কোনও মোবাইল সিম বিক্রেতা জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us