Debra Assembly Election: ৮ BJP কর্মীকে তুলে নিয়ে গেল পুলিশ, কারণটাই কেউ জানে না

এক বিজেপি নেতা বলেন, "সব জায়গায় বিজেপির কার্যকর্তাদের জোর জোর করে তুলে নিয়ে যাচ্ছে। যাঁরা নেতৃত্ব দেন তাঁদের কিন্তু জোর করে তুলে নেওয়া যাচ্ছে। বিশেষ করে পিংলা,ডেবরা,ঘাটালের বিজেপি নেতাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কেসপুরে প্রচণ্ড পরিমাণে হচ্ছে। ডেবরাতেও কিন্তু বেশি নেতাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু শুধু আটকে রাখছে। একটাই কারণ যাতে তাঁরা ওই দিন মানুষের সঙ্গে যোগাযোগ করতে না পারে।"

Debra Assembly Election: ৮ BJP কর্মীকে তুলে নিয়ে গেল পুলিশ, কারণটাই কেউ জানে না
গ্রেফতার বিজেপি কর্মীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 23, 2026 | 5:54 PM

ডেবরা: ভোটের আবহে তপ্ত ডেবরা। নির্বাচনের আবহে আবারও রাজনৈতিক উত্তেজনা। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় চড়ল উত্তাপ। অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই আট জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়ায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে।

জানা গিয়েছে, হঠাৎ করেই পুলিশ ওই বিজেপি কর্মীদের আটক করে নিয়ে যায়। এর প্রতিবাদে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তন্ময় দাসের নেতৃত্বে বিজেপি কর্মীরা ডেবরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এবং অযৌক্তিক কারণে এই গ্রেফতারি চালানো হয়েছে।

প্রশাসন সূত্রে দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনানুগ প্রক্রিয়া মেনেই তাঁদের মেদিনীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এক বিজেপি নেতা বলেন, “সব জায়গায় বিজেপির কার্যকর্তাদের জোর জোর করে তুলে নিয়ে যাচ্ছে। যাঁরা নেতৃত্ব দেন তাঁদের কিন্তু জোর করে তুলে নেওয়া যাচ্ছে। বিশেষ করে পিংলা,ডেবরা,ঘাটালের বিজেপি নেতাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কেসপুরে প্রচণ্ড পরিমাণে হচ্ছে। ডেবরাতেও কিন্তু বেশি নেতাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু শুধু আটকে রাখছে। একটাই কারণ যাতে তাঁরা ওই দিন মানুষের সঙ্গে যোগাযোগ করতে না পারে।”

Follow Us