Ghatal: কথায় আছে জগন্নাথ দেব না ডাকলে দর্শন পাওয়া আর পুরী যাত্রা দুটোই কঠিন…হাতে নাতে প্রমাণ পেলেন ওঁরা! সব ঠিক থেকেও কী হল?

Puri-bound pilgrim: সমস্ত সরঞ্জামও ঠিক ছিল। বাস ঠিক। সকলে হুল্লোড় করে বাসে ওঠেন। পুরীতে হোটেলও বুকিং করা। ঠিক করেছিলেন পুজো দেবেন,  নিজেরাই রান্নাবান্না করে খাবেন। সব প্ল্যান ফিক্সড। বাসে ওঠেন যান প্রত্যেকে। কিন্তু পুরী যাওয়া আর হল না তাঁদের। পথেই মর্মান্তিক ঘটনা। 

Ghatal: কথায় আছে জগন্নাথ দেব না ডাকলে দর্শন পাওয়া আর পুরী যাত্রা দুটোই কঠিন...হাতে নাতে প্রমাণ পেলেন ওঁরা! সব ঠিক থেকেও কী হল?
দুর্ঘটনাগ্রস্ত গাড়িImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 13, 2026 | 1:20 PM

পশ্চিম মেদিনীপুর: গ্রাম থেকে সকলে ঠিক করেছিলেন পুরী যাবে। সেই মতো সমস্ত সরঞ্জামও ঠিক ছিল। বাস ঠিক। সকলে হুল্লোড় করে বাসে ওঠেন। পুরীতে হোটেলও বুকিং করা। ঠিক করেছিলেন পুজো দেবেন,  নিজেরাই রান্নাবান্না করে খাবেন। সব প্ল্যান ফিক্সড। বাসে ওঠেন যান প্রত্যেকে। কিন্তু পুরী যাওয়া আর হল না তাঁদের। পথেই মর্মান্তিক ঘটনা।

পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিম মেদিনীপুরের তীর্থযাত্রী বোঝাই একটি বাস। আজ, ১৩ নভেম্বর ভোররাতে ওড়িশার জাজপুর জেলার বড়াচানা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় বাসের বহু যাত্রী আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকা থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আজ ভোররাতে বাসটি ওড়িশার জাজপুর জেলার বড়াচানা থানা এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ভোরবেলা অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় দুর্ঘটনার জেরে বাসের ভেতরে তীব্র আতঙ্ক ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড়াচানা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের চোট গুরুতর এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল—চালক ঘুমিয়ে পড়েছিলেন নাকি যান্ত্রিক কোনো ত্রুটি ছিল, তা খতিয়ে দেখছে বড়াচানা থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর দাসপুরে পৌঁছাতেই তীর্থযাত্রীদের পরিবার-পরিজনদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us