Cow smuggling: দড়ি দিয়ে বাঁধা কালো-বাদামি গরু,টোটোর নীল ত্রিপল সরাতেই সামনে এল সব

Paschim Medinipur: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে একটি টোটোতে ত্রিপল দিয়ে ঢেকে তিনটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রাস্তায় থাকা একটি বাইকে ধাক্কা মারে টোটোটি। তখনই মোটরসাইকেল আরোহীদের সঙ্গে টোটোচালকের বচসা শুরু হয়। সেই বচসার সময় মোটরসাইকেল আরোহীরা টোটোর মধ্যে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় তিনটি গরু দেখতে পান।

Cow smuggling: দড়ি দিয়ে বাঁধা কালো-বাদামি গরু,টোটোর নীল ত্রিপল সরাতেই সামনে এল সব
গরু পাচারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 25, 2026 | 12:53 PM

সবং: কে বুঝবে এর ভিতর গরু আছে? রীতিমতো ঢাকা দেওয়া। আর তারপরই বেরল সবটা। শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত তেমাথানি সংলগ্ন এলাকায় টোটোতে ত্রিপল দিয়ে ঢেকে তিনটি গরু নিয়ে যাওয়ার সময় টোটোটি আটক করল পুলিশ। গরু-সহ টোটোটিকে সবং থানায় নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে একটি টোটোতে ত্রিপল দিয়ে ঢেকে তিনটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রাস্তায় থাকা একটি বাইকে ধাক্কা মারে টোটোটি। তখনই মোটরসাইকেল আরোহীদের সঙ্গে টোটোচালকের বচসা শুরু হয়। সেই বচসার সময় মোটরসাইকেল আরোহীরা টোটোর মধ্যে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় তিনটি গরু দেখতে পান। এরপরই তাঁরা পুলিশকে খবর দেন। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। পরে তিনটি গরু-সহ টোটোটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

গতকাল আবার তেহট্ট এলাকায় গরু পাচারের গাড়ি আটকায় পুলিশ। গোপন সূত্রে তারা খবর পায় এবং তেহট্ট থানার তিনটি জায়গায় পাচার হবে। তারপরই পুলিশ তাদের কাছ থেকে ১৫ টি গরু উদ্ধার করে। একই সঙ্গে তিনটি ইঞ্জিন চালিত গাড়ি উদ্ধার করে। সেই সঙ্গে ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ধৃতদের কাছে এই গরু নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজপত্র ছিল না। সেই কারণেই অভিযুক্তদের গ্রেফতার করেছে তেহট্ট থানার পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us