AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CAA Camp: প্রতিবেশীর সই, হিন্দু সার্টিফিকেট জমা দিলে মিলবে নাগরিকত্ব, চলছে বিশেষ ক্যাম্প

Purba Burdwan: আয়োজক কমিটির সদস্য অরুণ মণ্ডল ও ভবরঞ্জন সরকার জানান, পূর্ব বাংলা থেকে আগত বহু শরণার্থীর কাছে সঠিক নথিপত্র না থাকায় সমস্যা হচ্ছিল। এই শিবিরের মাধ্যমে ফর্ম পূরণ, প্রয়োজনীয় নথি যাচাই ও ধর্মীয় সার্টিফিকেট প্রদানের কাজ চলছে।

CAA Camp: প্রতিবেশীর সই, হিন্দু সার্টিফিকেট জমা দিলে মিলবে নাগরিকত্ব, চলছে বিশেষ ক্যাম্প
সিএএ ক্যাম্পImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 25, 2026 | 4:55 PM
Share

পূর্ব বর্ধমান: নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। সার্টিফিকেট দেওয়া হচ্ছে দ্রুততার সঙ্গে। এবার সিএএ-র আওতায় নাগরিকত্ব দিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

আয়োজকরা জানান, মতুয়া আঞ্চলিক কমিটির পরিচালনায় শুরু হয়েছে এই সিএএ সহায়তা কেন্দ্র। বড়শুলের অন্নদাপল্লী হরিমন্দির প্রাঙ্গনে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। ​কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নির্দেশে এই ক্যাম্পটি পরিচালনা করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।

মূলত বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব সংক্রান্ত আবেদন প্রক্রিয়া সহজতর করতে এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতিতে সহায়তা দিতেই এই উদ্যোগ বলে দাবি আয়োজকদের। ​প্রয়োজনীয় নথিপত্র যেগুলো লাগছে তা হল, ভারতের যে কোনও একটি বৈধ পরিচয়পত্র বা নথি। ​বাংলাদেশের যে কোনও একটি নথি। ​সাক্ষী হিসেবে একজন প্রতিবেশীর স্বাক্ষর, ​হিন্দু সার্টিফিকেট।

​আয়োজক কমিটির সদস্য অরুণ মণ্ডল ও ভবরঞ্জন সরকার জানান, পূর্ব বাংলা থেকে আগত বহু শরণার্থীর কাছে সঠিক নথিপত্র না থাকায় সমস্যা হচ্ছিল। এই শিবিরের মাধ্যমে ফর্ম পূরণ, প্রয়োজনীয় নথি যাচাই ও ধর্মীয় সার্টিফিকেট প্রদানের কাজ চলছে। উদ্যোক্তাদের দাবি, আবেদন সম্পন্ন হওয়ার পর প্রায় এক মাসের মধ্যে নাগরিকত্ব প্রক্রিয়ার প্রয়োজনীয় শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে সহায়তা মিলবে। শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Follow Us