
বর্ধমান: বড় সুখবর। টোল প্লাজা দিয়ে যাতায়াত করেন? তাহলে আর চিন্তা নেই। কারণ, অনির্দিষ্টকালের জন্য টোল ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাই এবার থেকে ডানকুনি টোল প্লাজা দিয়ে যেতে গেলে আর দিতে হবে না টোল। তবে এখানেও রয়েছে কয়েকটি নিয়ম। কী সেই নিয়ম?
ডানকুনি টোল প্লাজা সূত্রে জানা গিয়েছে, বর্ধমানগামী যে কোনও গাড়ির জন্য টোল ফ্রি করা হয়েছে। তবে, বর্ধমান থেকে যে সব গাড়ি কলকাতার দিকে আসছে, সেই সকল গাড়ির জন্য নির্ধারিত টোল দিয়েই যেতে হবে। শুধুমাত্র একদিকের লেন অর্থাৎ বর্ধমান গামী গাড়ির জন্য টোল ফ্রি করায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মূলত, বর্ধমান দুর্গাপুর-এক্সপ্রেসওয়ের সাইড ওয়াল ভেঙে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই ক্ষত ঢাকতেই ডানকুনি টোল প্লাজার এই সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছে এরাজ্যের শাসকদল ।
ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস প্রকাশ রাহা সভাপতি বলেন, “আসলে এটা হল কেন্দ্রের ড্য়ামেজ কন্ট্রোল। আপনারা দেখেছেন যে একবছর হয়নি, নিম্নমানের উপাদান দিয়ে রাস্তা তৈরি হয়েছে। এখন বিজেপি সিবিআই তদন্ত চাক এর জন্য। সাধারণ মানুষের টোলের টাকা দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। অথচ তাঁদেরই কোনও নিরাপত্তা নেই।” সহ-সভাপতি শ্রীরামপুর বিজেপি দেবাশীষ মুখোপাধ্যায় বলেন, “যাঁরা বলছে তাঁরা জানে যে কেন্দ্র এই সব জাতীয় সড়কের খরচেক ব্যায় বহন করে? তবে সেটার কাজ হয় রাজ্য সরকারের তত্ত্বাবধানে। তবে তৃণমূল ভেজাল মাল সাপ্লাই করছে। এটাও ঠিক, ইঞ্জিনিয়ারদের সমস্যা থাকতে পারে।”