Katwa: ‘পাকিস্তান জিন্দাবাদ’ পোস্ট, মুম্বই থেকে যুবককে ধরতে গেল বাংলার পুলিশ

Katwa: কাটোয়া থানার দাঁইহাটের বাসিন্দা শরীফ শেখ ফেসবুক থেকে 'পাকিস্তান জিন্দাবাদ ইসলামের বিজয় হবে' পোস্ট করে। জানা গিয়েছে, সে মুম্বইতে থাকে, সেখান থেকেই এই পোস্ট করেছিল।

Katwa: পাকিস্তান জিন্দাবাদ পোস্ট, মুম্বই থেকে যুবককে ধরতে গেল বাংলার পুলিশ
কাটোয়া থানা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 10, 2025 | 12:20 AM

কাটোয়া: গত ৮ তারিখ রাতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লিখে ফেসবুকে পোস্ট করায়, কাটোয়া থানায় অভিযোগ দায়ের। যুবককে মুম্বই থেকে গ্রেফতার করতে রওনা দিল কাটোয়া থানার পুলিশ। পাকিস্তান সেনাবাহিনীর নানা গাড়ি পোস্ট করে উস্কানি মন্তব্য করায় শোরগোল দাঁইহাট শহরে। বৃহস্পতিবার রাতেই দাঁইহাট পুলিস ফাঁড়ির সামনে এলাকাবাসীরা জড়ো হয়, ওই যুবককে গ্রেফতারের জন্য।

কাটোয়া থানার দাঁইহাটের বাসিন্দা শরীফ শেখ ফেসবুক থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ ইসলামের বিজয় হবে’ পোস্ট করে। জানা গিয়েছে, সে মুম্বইতে থাকে, সেখান থেকেই এই পোস্ট করেছিল। এই পোস্ট দেখার পর বৃহস্পতিবার রাতে বেশ কিছু এলাকাবাসী তাঁর বাড়ি ও পরে ফাঁড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁর বিরুদ্ধে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

এরপরেই কাটোয়া থানা শরিফ শেখের নামে দেশদ্রোহিতা,উস্কানি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে। তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করার জন্য একটি দল ইতিমধ্যেই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us