Bhupatinagar Blast: ‘ওরা এসে বলছে খোলো, জামা-কাপড় ছিঁড়ে দিয়েছে, আমার ছেলেকেও তুলে নিয়ে যাচ্ছিল…’

Bhupatinagar Blast: এ দিকে, আজ আবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "গ্রামের মহিলারা হামলা চালাননি। এনআইএ হামলা চালিয়েছে।" শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে তৎকালীন সময়ে নাকি চকোলেট বোমা পড়েছিল ভূপতিনগরে।

Bhupatinagar Blast: ওরা এসে বলছে খোলো, জামা-কাপড় ছিঁড়ে দিয়েছে, আমার ছেলেকেও তুলে নিয়ে যাচ্ছিল...
ভাইরাল ভিডিয়ো থেকে পাওয়া ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 07, 2024 | 12:10 PM

ভূপতিনগর: ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল নেতদের। শনিবার বলাই মাইতিকে আটক করে মনোব্রত জানার বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। আর তারপরই হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। হাতে গাছের ডাল নিয়ে পথে নামেন মহিলারা। মনোব্রত স্ত্রী বলেন, “মারধর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ওরা এসে দরজায় ধাক্কা দিচ্ছে। বলছে খোলো। তোমার স্বামী কই? আমি বললাম উনি ঘরে নেই। গাড়ি করে চলে গিয়েছে। তারপরও দুজন মহিলা দরজায় ডান্ডা মারছে। তারপরও দুজন মহিলা জোর করে ঢুকে কাপড় ছিড়ে ঘরের তালা ছিনিয়ে নিল। আমায় মারল। এরপর গোটা বাড়ি তল্লাশি করছে।” তবে এনআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনা অস্বীকার করছেন মনোব্রতর স্ত্রী। বলেছেন, “আমরা কিছুই করিনি। মিথ্যে কথা বলছে। আমার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল বলে বিক্ষোভ দেখিয়েছি।”

এ দিকে, আজ আবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “গ্রামের মহিলারা হামলা চালাননি। এনআইএ হামলা চালিয়েছে।” শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে তৎকালীন সময়ে নাকি চকোলেট বোমা পড়েছিল ভূপতিনগরে। তিনি প্রশ্ন তুলেছেন, “যদি মহিলাদের বাড়িতে গিয়ে অত্যাচার করে  তাহলে মেয়েরা কী করবে? শাখা-বালা পরে বসে থাকবে? না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? নিজেদের সম্মান রক্ষা করবে না?”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us