Calcutta High Court: ২৪ ঘণ্টার মধ্যে অনুমতি দেওয়ার নির্দেশ হাইকোর্টের, পুজো করতে পারবে বামেরা

Kolkata: আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, "এটাই রাজ্য সরকারের দ্বিচারিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলেছেন যাতে বামেরা নবান্নে গিয়ে পুষ্পাঞ্জলি দেয়। অন্যদিকে, হলদিয়াতে শুভেন্দুবাবুর পুলিশ অনুমতি দিচ্ছে না কারণে এই পুজোয় CITU যুক্ত বলে। এটা তো দ্বিচারিতা। ধর্ম পালন সাংবিধানিক অধিকার। আমরা হাইকোর্টের দ্বারস্থ হই।"

Calcutta High Court: ২৪ ঘণ্টার মধ্যে অনুমতি দেওয়ার নির্দেশ হাইকোর্টের, পুজো করতে পারবে বামেরা
কলকাতা হাইকোর্টImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 15, 2026 | 1:42 PM

কলকাতা: কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিশ্বকর্মা পুজো করছে বামেরা। CITU-কে হলদিয়া রিফাইনারিতে বিশ্বকর্মা পুজো করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্য পুলিশ প্রথমে এই পুজোর অনুমতি দেয়নি। তারপরই মামলা হয় আদলতে।

আগামী শুক্রবার বিশ্বকর্মা পুজো। সেই কারণে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার IOC গেটে সামনে বিশ্বকর্মা পুজোর অনুমতি চেয়েছিল CITU। বামেদের দাবি হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বামেদের অনুমতি দিলেও রাজ্য সরকার অনুমতি দেয়নি। সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে মামলা হয়। সেখানে তিনি বামেদের বিশ্বকর্মা পুজো করার অনুমতি দিয়েছেন।

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “এটাই রাজ্য সরকারের দ্বিচারিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে বলেছেন যাতে বামেরা নবান্নে গিয়ে পুষ্পাঞ্জলি দেয়। অন্যদিকে, হলদিয়াতে শুভেন্দুবাবুর পুলিশ অনুমতি দিচ্ছে না কারণে এই পুজোয় CITU যুক্ত বলে। এটা তো দ্বিচারিতা। ধর্ম পালন সাংবিধানিক অধিকার। আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা শুনে IC-কে নির্দেশ দেন ২৪ ঘণ্টার মধ্যে পুজো অনুমতি দিতে হবে। কিন্তু প্রশ্ন হল, একদিকে রাজ্যের প্রশাসন পুজো করার জন্য এত কিছু বলছে, অন্যদিকে সেই পুজো করার জন্যই অনুমতি নিতে হচ্ছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us