Suvendu on Nandigram: ‘বিমানবাবু বলেছিলেন, নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে’,আর বুদ্ধবাবু বলেছিলেন…’, ২০০৭ সালের ঘটনা মনে করালেন শুভেন্দু

Nandigram News: যদিও, এই প্রথম নয়, এর আগেও ব্যক্তি বুদ্ধদেবের প্রশংসা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। বলেছিলেন, "আমি ওঁর আমলেই প্রথম বিধায়ক হয়েছিলাম। ওঁর ব্যক্তিগত সদিচ্ছা ছিল। ওঁর পদ্ধতির প্রক্রিয়াতে অনেক ত্রুটি ছিল। উনি যা বলতেন আলিমুদ্দিন স্ট্রিটে এসে হারিয়ে যেত।"

Suvendu on Nandigram: বিমানবাবু বলেছিলেন, নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে,আর বুদ্ধবাবু বলেছিলেন..., ২০০৭ সালের ঘটনা মনে করালেন শুভেন্দু
বুদ্ধ-বিমানকে নিয়ে কী বললেন?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 10, 2026 | 12:45 PM

নন্দীগ্রাম: ফের নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সিপিএম-এর সমালোচনা মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিঁধেছেন তৃণমূলকে। তবে, সিপিএম-এর নিন্দা করলেও, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা মুখ্যমন্ত্রীর গলায়। বলেছেন, “বুদ্ধবাবু ভালো মানুষ ছিলেন, কিন্তু দলটা ভালো ছিল না।”

বাম আমল অর্থাৎ ২০০৭ সালের ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তখন থেকেই এই দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করা হয়। এ দিন, নন্দীগ্রামে সেই শহিদ দিবসই পালন করেছেন শুভেন্দু অধিকারী।

সেখান থেকে দাঁড়িয়ে বলেন, “২০০৭-এর ১০ নভেম্বরের পরে রক্তাক্ত সূর্যদয় হয়েছিল। আমি শ্রদ্ধা জানাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর নাম নেব না। প্রয়াত হয়েছেন।” এরপর তিনি বলেন, “উনি ব্যক্তিগত জীবনে খুব সৎ ছিলেন। কয়েকদিন আগে ওঁর সহধর্মিনী অসুস্থ হয়েছিলেন। অমি দেখতে গিয়েছিলাম।” তারপর পুরনো করা ফের স্মরণ করিয়ে তিনি বলেন, “প্রয়াত মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন, ‘they have been paid back by their own coin। অনেকই ভি চিহ্ন দেখিয়েছিলাম। এখনও বেঁচে আছেন অশীতিপর বিমানবাবু। ওঁকে শ্রদ্ধা জানিয়ে বলি, সেই সময় বলেছিলেন নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে। আজ ১০ নভেম্বর, ১৯ বছর অতিক্রান্ত। আমি আমার সংকল্পে সেদিনও অবিচল ছিলাম আজও আছি।”

যদিও, এই প্রথম নয়, এর আগেও ব্যক্তি বুদ্ধদেবের প্রশংসা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। বলেছিলেন, “আমি ওঁর আমলেই প্রথম বিধায়ক হয়েছিলাম। ওঁর ব্যক্তিগত সদিচ্ছা ছিল। ওঁর পদ্ধতির প্রক্রিয়াতে অনেক ত্রুটি ছিল। উনি যা বলতেন আলিমুদ্দিন স্ট্রিটে এসে হারিয়ে যেত।”

Loading...
Unable to load recommendations.
Follow Us