Digha: দিঘায় তৈরি হবে বিরাট ম্যানগ্রোভ অরণ্য, হোম স্টে করার বড় সুযোগও দিচ্ছে রাজ্য

Suvendu Adhikari: মৎস্যজীবীদের স্বার্থরক্ষা করার জন্য দfঘায় ডিএসডি অফিসে একটি হাই-ফ্রিকোয়েন্সি কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে বল জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া আগামী মার্চ মাসে রাজ্য পুলিশের ৫০ জন স্পেশাল বাহিনী নিয়ে ডিএমজি সেল তৈরি করা হবে, যাতে সাইক্লোন মোকাবিলা করা যায়। এরকমই একগুচ্ছ ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে।

Digha: দিঘায় তৈরি হবে বিরাট ম্যানগ্রোভ অরণ্য, হোম স্টে করার বড় সুযোগও দিচ্ছে রাজ্য
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 09, 2026 | 7:13 PM

দিঘা: কালীপুজোয় অংশ নিতে দিঘায় (Digha) গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সোমবারের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বৈঠকে এদিন পর্যটন, সেচ ও পরিবেশ দফতরের অনেকেই উপস্থিত ছিলেন। আগের বেশ কিছু নিয়মও পরিবর্চন করা হয়েছে।

কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে

শৌলা থেকে পেটুয়া পর্যন্ত মেরিন ড্রাইভকে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ওখানে নতুন অনেকগুলো ট্যুরিস্ট স্পট ও হোম স্টে করা হচ্ছে।

অমরাবতী পার্ককে আরও সাজানো হচ্ছে। আগে বন্ধ হয়ে যাওয়া স্নেক পার্ক চালু করা হবে। হেলিকপ্টার সার্ভিস চালু করা হবে এবং সিএনজি স্টেশন ও ই-বাসের চার্জিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

পরিবহন ও পর্যটন দফতর মিলে বেশ কিছু বাস চালু করা হবে। যাঁরা ট্রেনে যাবেন কিন্তু মন্দারমণি ঘুরতে চান, চন্দনেশ্বরে শিবমন্দিরেও পুজো দিতে চান এবং দিঘায় ঘুরতে চান, তাঁদের জন্য এই সব বাস চালু হবে।

ইরিগেশন ডিপার্টমেন্টের দুটো জায়গায় বড় ইরোশন আছে, সেই দুটো প্রজেক্টে অনুমোদন দেওয়া হয়েছে। একটা চাঁদপুরে ও একটা শঙ্করপুরে। দুটো মিলিয়ে প্রায় ২০০ কোটি টাকার প্রকল্প হবে।

যৌথভাবে জি রাম জির সঙ্গে ট্যাগ করে পরিবহন দফতর ঝাউ জঙ্গল ফিরিয়ে আনবে। অতিরিক্ত ম্যানগ্রোভ লাগানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে।

সমুদ্রমালা ওয়ানে বিগত রাজ্য সরকার যুক্ত হয়নি। সমুদ্রমালা টু-তে ফিশিং হারবার এবং খটিগুলোকে উন্নত করার জন্য ব্যবস্থা করা হচ্ছে।

নতুন ট্যুরিস্ট স্পটগুলোতে ফোর রুমের হোমস্টে যাঁরা করবেন, তাঁদেরকে ৫ লক্ষ টাকা করে সাবসিডি দেওয়া হবে।

মৎস্যজীবীদের স্বার্থরক্ষা করার জন্য দিঘায় ডিএসডি অফিসে একটি হাই-ফ্রিকোয়েন্সি কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে।

আগামী মার্চ মাসে রাজ্য পুলিশের ৫০ জন স্পেশাল বাহিনী নিয়ে ডিএমজি সেল তৈরি করা হবে, যাতে সাইক্লোন মোকাবিলা করা যায়।

যে অর্জুন বাহিনী এখন সাগর, পাহাড় এবং কলকাতায় রাখা হয়েছে, এই অর্জুন বাহিনীর ২৫ জনের একটা এক্সটেনশন ইউনিট দীঘায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us